উদ্দীপকে 'বহিপীর' নাটকের কোন বিষয়ের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'বহিপীর' নাটকের নারী জাগরণের বিষয়ের ইঙ্গিত রয়েছে। 'বহিপীর' নাটকে অবহেলিত নারী সমাজের চিত্র ফুটে উঠেছে। তাহেরা নামক এক কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধ বহিপীরের সাথে বিয়ে দেওয়া হয়। তাহেরা এ অসম বিয়ে মেনে নেয়নি। সে সমাজব্যবস্থাকে পরোয়া না করে বাড়ি থেকে পালিয়ে যায়। অতঃপর জমিদার হাতেম আলির বজরায় আশ্রয় নেয়। সেখানে বহিপীর তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাইলে তাহেরা এর প্রতিবাদ জানায়। অতঃপর জমিদার পুত্র হাশেম আলির হাত ধরে সে নতুন গন্তব্যে রওয়ানা হয়। আলোচ্য নাটকে তাহেরা একটি প্রতিবাদী নারী চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। উদ্দীপকে নারী জাগরণের বিষয়টি উঠে এসেছে। নারীকে মাথার ঘোমটা ছিঁড়ে ফেলে শিকল ভাঙার কথা বলা হয়েছে। কারণ ঘোমটা নারীকে ভীরুতে পরিণত করেছে। নারী তার নিজের অস্তিত্ব ভুলে দাসীতে পরিণত হয়েছে। এজন্য উদ্দীপকের কবি নারী জাতির জাগরণ প্রত্যাশা করেছেন। নারীকে করুণার পাত্রী যেন না হতে হয় সেজন্যই কবি নারীকে জাগ্রত হতে বলেছেন। নারীকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়েছেন। উদ্দীপকের ন্যায় 'বহিপীর' নাটকেও নারী জাগরণের বিষয়টি প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে 'বহিপীর' নাটকের নারী জাগরণের ইঙ্গিত রয়েছে। উত্তরের মূলকথা: উদ্দীপকটি 'বহিপীর' নাটকের নারী জাগরণের ইঙ্গিত রয়েছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকে 'বহিপীর' নাটকের কোন বিষয়ের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর