উদ্দীপকটি 'বহিপীর' নাটকের মূল চেতনাকে স্পর্শ করেছে কি? তোমার মতের সপক্ষে যুক্তি উপস্থাপন করো।
উত্তর: উদ্দীপকটি 'বহিপীর' নাটকের মূল চেতনাকে স্পর্শ করেছে বলেই আমি মনে করি। 'বহিপীর' নাটকে মূলত বাংলাদেশের গ্রামীণ জনজীবনে প্রচলিত লোকবিশ্বাস, ধর্মীয় অন্ধতা ও কুসংস্কারের নানা দিক ফুটে উঠেছে। এই নাটকে নাট্যকার দেখিয়েছেন, কীভাবে মানুষ প্রাকৃতিক ঘটনাকে অলৌকিক ব্যাখ্যার মাধ্যমে বোঝে এবং কুসংস্কারে বিশ্বাস করে সমাজের ওপর প্রভাব বিস্তার করে। আলোচ্য নাটকে বহিপীর ধর্মের লেবাস পরিধান করে ব্যক্তিস্বার্থ হাসিল করেছেন। ধর্মের দোহাই দিয়ে তিনি অধর্মের কাজে লিপ্ত হয়েছেন। উদ্দীপকে দাদু তাদের শোনাচ্ছেন কিছু লোককথা বা প্রচলিত বিশ্বাস- যেমন ব্যাং ডাকলে বৃষ্টি আসে, মোরগ ডাকলে ভোর হয়, কিংবা কাক ডাকলে বিপদ ঘটে। এসব কথা গ্রামের সাধারণ মানুষের মুখে মুখে ফেরে এবং তারা এগুলোকে নিছক কাকতালীয় নয়; বরং বাস্তব ঘটনার পূর্বাভাস হিসেবে বিশ্বাস করে। এক্ষেত্রে আমরা দেখতে পাই, প্রকৃতি ও জীবজগতের স্বাভাবিক আচরণকে কীভাবে মানুষের কল্পনা ও সংস্কারের ছায়ায় ব্যাখ্যা করা হচ্ছে। এভাবেই গড়ে উঠেছে একটি অদৃশ্য নিয়ন্ত্রণব্যবস্থা, যেখানে বাস্তবতার চেয়ে অন্ধবিশ্বাসই বড়ো হয়ে দাঁড়ায়। 'বহিপীর' নাটকেও আমরা এমন একটি সমাজ চিত্র পাই, যেখানে বহিপীরের অলৌকিক শক্তির কথা প্রচার করে কিছু ব্যক্তি সমাজকে নিয়ন্ত্রণে রাখে। এখানেও প্রকৃত সত্য চাপা পড়ে মানুষের অন্ধ বিশ্বাসের নিচে। নাটকে যেমন বহিপীরকে মানুষ অন্ধভাবে বিশ্বাস করে, ঠিক তেমনই উদ্দীপকের কথাগুলোতেও মানুষের অন্ধ বিশ্বাস রয়েছে- যেখানে তারা প্রাকৃতিক ঘটনাকে কোনো দেবতাতুল্য বা অলৌকিক ইশারা হিসেবে ধরে নেয়। সুতরাং ধর্মীয় গোঁড়ামী ও সামাজিক কুসংস্কারের দিক থেকে উদ্দীপকটি 'বহিপীর' নাটকের মূলচেতনাকে স্পর্শ করেছে। উত্তরের মূলকথা: উদ্দীপকটি 'বহিপীর' নাটকের মূল চেতনাকে স্পর্শ করেছে বলেই আমি মনে করি।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকটি 'বহিপীর' নাটকের মূল চেতনাকে স্পর্শ করেছে কি? তোমার মতের স…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর