"মনে হয় তাহাতে পবিত্রতা নাই, গাম্ভীর্য নাই।"- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: "মনে হয় তাহাতে পবিত্র নাই, গাম্ভীর্য নাই।" বহিপীর আঞ্চলিক কথ্য ভাষার দোষ বোঝাতে উক্তিটি করেছেন। 'বহিপীর' নাটকের বহিপীর দেশের বিভিন্ন জেলায় তার মুরিদদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ান। সেখানে তাকে ভিন্ন ভিন্ন রকম ভাষা শুনতে হয়। সেই সমস্ত ভাষা আয়ত্ত করা তার পক্ষে কঠিন কাজ ছিল। সেজন্য তিনি বইয়ের ভাষায় কথা বলেন। এছাড়া তার মতে সেই সমস্ত আঞ্চলিক ভাষা তার কাছে কটু মনে হয়, ভাষাগুলোতে বিশেষত্ব নেই, নেই কোনো গভীরতা ও পবিত্রতা। উত্তরের মূলকথা: আঞ্চলিক উপভাষাগুলোর দোষত্রুটি সম্পর্কে বলতে গিয়ে বহিপীর আলোচ্য উক্তিটি করেছেন। তিনি বইয়ের ভাষা ব্যবহার করেন এবং আঞ্চলিক কথ্য ভাষাকে গাম্ভীর্যহীন মনে করেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"মনে হয় তাহাতে পবিত্রতা নাই, গাম্ভীর্য নাই।"- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর