উদ্দীপকের মতিন চৌধুরীকে কি 'বহিপীর' নাটকের হাশেম আলির প্রতিচ্ছবি বলা যায়? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, মতিন চৌধুরী চরিত্রটিকে 'বহিপীর' নাটকের হাশেম আলির প্রতিচ্ছবি বলা যায়। কারণ তারা সংকটের মুহূর্তে অন্ধ বিশ্বাসে নয়, যুক্তি ও কর্মে বিশ্বাস রাখেন। 'বহিপীর' নাটকে হাশেম চরিত্রটি মানবীয় মূল্যবোধ ও ন্যায়বোধের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে উঠে আসে। যখন তাহেরা বৃদ্ধপীরের সাথে সংসার করতে রাজি হচ্ছিল না, তখন হাশেম তার পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন করে। তাহেরা আত্মহত্যার সিদ্ধান্ত নিতে গেলে হাশেম তাকে রক্ষা করে। তার জীবন রক্ষার্থে সর্বোচ্চ প্রচেষ্টা চালায়। সকলের বিরোধিতা সত্ত্বেও হাশেম শেষ পর্যন্ত তাহেরার পাশে থেকে তাকে বাঁচানোর চেষ্টা করে। তাহেরাকে বিয়ে করে সে বৃদ্ধপীরের হাত থেকে মুক্তি দিতে চায় যা তার গভীর মানবিকতা এবং ন্যায়বোধের প্রকাশ। উদ্দীপকে দেখা যায়, মাতব্বর বন্যা মোকাবিলা করার জন্য পিরকে নিয়ে আসেন। এজন্য মতিন চৌধুরী তার বিরোধীতা করে সকলকে কুসংস্কার সম্পর্কে সচেতন করেন। সকলকে নিয়ে বাঁধ মেরামতের উদ্যোগ নেন। তার এই কর্মকাণ্ডে বাস্তবমুখিতা ও কুসংস্কারহীনতার পরিচয় মেলে। যা আমরা 'বহিপীর' নাটকে হাশেম আলির মধ্যেও দেখতে পাই। হাশেম আলি তাহেরার পরিস্থিতি বুঝতে পেরে তার পক্ষে থাকে এবং মায়ের ধর্মীয় গোঁড়ামিরও বিরোধিতা করে। তাই আমি মনে করি উক্ত দুই চরিত্রই নতুন প্রজন্মের প্রতিনিধি। যারা ধর্মীয় ভণ্ডামি ও কুসংস্কারের বিপরীতে দাঁড়িয়ে সত্য ও কর্মে বিশ্বাসী। তাদের চিন্তাধারা সমাজ পরিবর্তনের আশা জাগায় এবং ব্যক্তিস্বাধীনতাকে স্বীকৃতি দেয়। অতএব, মতিন চৌধুরী ও হাশেম আলি- দুইজনই কুসংস্কারের বিরুদ্ধে যুক্তি ও ন্যায়ের পথে হাঁটা সাহসী চরিত্র। যারা সামাজিক দায়িত্ব পালনে অত্যন্ত অগ্রগামী। তাই উদ্দীপকের মতিন চৌধুরীকে 'বহিপীর' নাটকের হাশেম আলির প্রতিচ্ছবি বলা যায়। উত্তরের মূলকথা: মতিন চৌধুরী চরিত্রটিকে 'বহিপীর' নাটকের হাশেম আলির প্রতিচ্ছবি বলা যায়। কারণ তারা সংকটের মুহূর্তে অন্ধ বিশ্বাসে নয়, যুক্তি ও কর্মে বিশ্বাস রাখেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের মতিন চৌধুরীকে কি 'বহিপীর' নাটকের হাশেম আলির প্রতিচ্ছবি বল…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর