"আমাদের ওপর রাগ করবেন না; আমাদের বদদোয়া দেবেন না।"- ব্যাখ্যা কর।
উত্তর: প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে তাহেরাকে ফিরিয়ে না দেওয়ার বিষয়ে পির সাহেব রাগান্বিত হয়ে যেন কোনো বদদোয়া না দেন খোদেজার সেই অনুরোধ প্রকাশ পেয়েছে। তাহেরাকে ফিরিয়ে নিতে সবরকম চেষ্টায় ব্যর্থ হয়ে বহিপীর হাতেম আলির জমিদারি রক্ষার বিনিময়ে তাকে ফেরত চায়। জমিদারি রক্ষার কথা চিন্তা করে হাতেম আলি প্রথমটায় কিছুটা সম্মত হলেও শেষপর্যন্ত নৈতিকতার দিক বিবেচনায় সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে আসেন। এমতাবস্থায় পির সাহেবের বদদোয়া লাগতে পারে এ শঙ্কায় হাতেম আলির স্ত্রী খোদেজা পির সাহেবকে তাদের বদদোয়া না দিতে মিনতি করেন। প্রশ্নোক্ত উক্তিটিতে এ বিষয়টিই প্রকাশিত হয়েছে। উত্তরের মূলকথা : প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে তাহেরাকে ফিরিয়ে না দেওয়ার বিষয়ে পির সাহেব রাগান্বিত হয়ে যেন কোনো বদদোয়া না দেন খোদেজার সেই অনুরোধ প্রকাশ পেয়েছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"আমাদের ওপর রাগ করবেন না; আমাদের বদদোয়া দেবেন না।"- ব্যাখ্যা কর।
উত্তর