উদ্দীপকের রোকন 'বহিপীর' নাটকের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রোকন 'বহিপীর' নাটকের হাশেম আলি চরিত্রকে স্মরণ করিয়ে দেয়। 'বহিপীর' নাটকের অন্যতম চরিত্র হাশেম আলি। নাটকটিতে নাট্যকার হাশেম আলিকে হাজির করেছেন কুসংস্কার ও অচলায়তনের বিরুদ্ধে প্রতিবাদী ও মানবিক এক যুবক হিসেবে। সংগত কারণেই নাটকটিতে হাশেম আলিকে আমরা তাহেরার পাশে সহানুভূতিশীল ও প্রতিবাদী ভূমিকায় দেখতে পাই। উদ্দীপকে রোকন নামের এক মানবিকবোধসম্পন্ন যুবকের কথা বলা হয়েছে। বৃদ্ধের সাথে অসম বিয়ের হাত থেকে বাঁচতে জমিলা পালিয়ে এলে রোকন তাকে সাহায্য করে এবং গার্মেন্টসে কাজ প্রদানের মাধ্যমে তার থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেয়। একইভাবে, 'বহিপীর' নাটকের হাশেম আলিও একজন শিক্ষিত, সচেতন ও প্রতিবাদী যুবক। এ নাটকে কেবল আত্মসচেতন হাশেম আলিই তাহেরার সমস্যার প্রকৃতি বুঝতে পারে এবং যে-কোনো পরিস্থিতিতে তার পাশে থাকে। তার এমন ভূমিকা উদ্দীপকের রোকনের ভূমিকার সমান্তরাল। সে বিবেচনায়, উদ্দীপকের রোকন 'বহিপীর' নাটকের হাশেম আলি চরিত্রকে স্মরণ করিয়ে দেয়। উত্তরের মূলকথা: উদ্দীপকের রোকন 'বহিপীর' নাটকের হাশেম আলি চরিত্রকে স্মরণ করিয়ে দেয়।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের রোকন 'বহিপীর' নাটকের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর