শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ফুরুক মিয়া 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রের প্রতিনিধিত্ব করে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: পিরপ্রথাকে কেন্দ্র করে স্বার্থসিদ্ধির দিক থেকে উদ্দীপকের ফুরুক মিয়া 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রের প্রতিনিধিত্ব করে। 'বহিপীর' নাটকে বহিপীর চরিত্রের মাধ্যমে নাট্যকার পিরপ্রথার ভয়াবহ দিকটিকে আমাদের সামনে উন্মোচন করেছেন। মানুষের সরলতা ও ভাব-ভক্তিকে কেন্দ্র করে এদেশে পিরপ্রথা জেঁকে বসেছে। এসকল পিরেরা সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে কৌশলে নিজেদের স্বার্থোদ্ধার করে। উদ্দীপকের ফুরুক মিয়া সুযোগ সন্ধানী ও চালাক প্রকৃতির একজন লোক। এলাকার সাধারণ লোককে ধর্মের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বশীভূত করে তাদের মুরিদ করে সে। আর সেই মুরিদদের ভক্তি-ভালোবাসার ওপর ভর করে নিজের স্বার্থোদ্ধার করে সে। এক্ষেত্রে সে তাদের এমনভাবে বশীভূত করেছে যে, পিরের সেবা করাকেই তারা আল্লাহতায়ালাকে রাজিখুশি করার উপায় মনে করে। আলোচ্য নাটকের বহিপীরও এমনি ধূর্ত ও কূটকৌশলী চরিত্র। 'বহিপীর' নাটকের কাহিনি গড়ে উঠেছে বহিপীর নামের এক পিরকে কেন্দ্র করে। নাটকটিতে পির সাহেব একজন সুযোগ সন্ধানী ও কূটকৌশলী চরিত্র। এ কারণেই মুরিদদের ভাবভক্তিকে পুঁজি করে তিনি প্রভূত সম্পদের মালিক হয়েছেন। শুধু তাই নয়, মুরিদের সরল বিশ্বাসের সুযোগে তিনি তার অল্পবয়সি মেয়ে তাহেরাকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেন। একইভাবে, উদ্দীপকের ফুরুক মিয়াও আলোচ্য নাটকের বহিপীরের মতোই একজন ভণ্ড পির, যিনি মুরিদদের সরলতা ও অন্ধভক্তিকে কেন্দ্র করে নিজ স্বার্থসিদ্ধি করেন। বস্তুত, ধর্মকে হাতিয়ার করেই তারা মুরিদদের ভক্তিবিশ্বাস আদায় করেন। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ। উত্তরের মূলকথা: পিরপ্রথাকে কেন্দ্র করে স্বার্থসিদ্ধির দিক থেকে উদ্দীপকের ফুরুক মিয়া 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রের প্রতিনিধিত্ব করে।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

উদ্দীপকের ফুরুক মিয়া 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রের প্রতিনিধিত্ব ক…

উদ্দীপক

সহজ-সরল মানুষকে ঠকানোই হচ্ছে ফুরুক মিয়ার কাজ। সে অত্যন্ত ধূর্ত ও চালাক প্রকৃতির লোক। সে কৌশলে মানুষকে মুরিদ করে এবং ধর্মীয় কথা বলে তাদের কাছ থেকে প্রচুর আর্থিক ফায়দা হাসিল করে নেয়। মুরিদদের বিশ্বাস পীর তাদের প্রতি সন্তুষ্ট থাকলে আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। মূলত সমাজের কুসংস্কার ও ধর্মভীরুতার কারণেই ফুরুক মিয়া এহেন জঘন্য কাজে লিপ্ত।

Barisal · 2025

উত্তর

পিরের পিঠ টিপে দেয় হকিকুল্লাহ্।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে তাহেরাকে পানিতে ঝাঁপ দেওয়ার হাত থেকে বাঁচাতে হাশেম আলির দৃঢ় মনোভাব প্রকাশিত হয়েছে। তাহেরাকে ফিরিয়ে নেওয়ার জন্য রাজি করাতে ব্যর্থ হয়ে পির সাহেব পুলিশ ডাকার কথা বলেন। এমতাবস্থায় পির সাহেবের হাত থেকে নিজেকে বাঁচাতে তাহেরা পানিতে ঝাঁপ দিতে চায়। সেখান থেকে হাশেম আলি তাকে রক্ষা করে। কিন্তু তাতে করে তাহেরা হাতে চোট পায় এবং বলে যে, আমাকে বাঁচাতে আপনাদের এত মাথাব্যথা কেন? এর উত্তরে প্রশ্নোক্ত উক্তিটির অবতারণা করে হাশেম আলি তাকে বাঁচানোর ক্ষেত্রে নিজের দৃঢ় মনোভাবের কথা ব্যক্ত করে। উত্তরের মূলকথা : প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে তাহেরাকে পানিতে ঝাঁপ দেওয়ার হাত থেকে বাঁচাতে হাশেম আলির দৃঢ় মনোভাব প্রকাশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের মুরিদদের মধ্যে 'বহিপীর' নাটকের বহিপীরের মুরিদদের কুসংস্কারাচ্ছন্নতা ও অন্ধভক্তির দিকটি ফুটে উঠেছে। 'বহিপীর' নাটকে বহিপীর একজন অত্যন্ত ধূর্ত ও কৌশলী চরিত্র। মুরিদদের ভাবভক্তিকে কেন্দ্র করেই তার দিন গুজরান হয়। আর তার মুরিদরাও তাকে খুশি করতে যে-কোনো কিছুই করতে পারে। মূলত কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা ও পিরের প্রতি সাধারণ মানুষের অন্ধভক্তিই এর কারণ। উদ্দীপকের ফুরুক মিয়া ধর্মের ব্যাখ্যা দানের মাধ্যমে মুরিদদের কাছ থেকে অর্থ আদায় করে নেয়। আর তার এসব কথা শুনে সাধারণ মানুষ সহজেই তার মুরিদ হয়ে যায়। তারা বিশ্বাস করে পির ফুরুককে সন্তুষ্ট করলে মহান আল্লাহতায়ালাও রাজিখুশি হবেন। তাই পিরকে খুশি করতে তারা সবরকমের চেষ্টা করেন। একইভাবে, 'বহিপীর' নাটকের বহিপীরের মুরিদরাও তাকে অন্ধের মতো ভক্তি শ্রদ্ধা করে। অবস্থা এমন যে, তাহেরার বাবা-মা তাকে খুশি করতে তাহেরাকে তার সাথে বিয়ে দিতে চায়। উভয়ক্ষেত্রে সাধারণ মানুষের অন্ধ বিশ্বাস ও কুসংস্কারাচ্ছন্নতাই এর কারণ। উদ্দীপকের মুরিদদের মধ্যে আলোচ্য নাটকের এ দিকটিই ফুটে উঠেছে। উত্তরের মূলকথা: উদ্দীপকের মুরিদদের মধ্যে 'বহিপীর' নাটকের বহিপীরের মুরিদদের কুসংস্কারাচ্ছন্নতা ও অন্ধভক্তির দিকটি ফুটে উঠেছে।

উত্তর

পিরপ্রথাকে কেন্দ্র করে স্বার্থসিদ্ধির দিক থেকে উদ্দীপকের ফুরুক মিয়া 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রের প্রতিনিধিত্ব করে। 'বহিপীর' নাটকে বহিপীর চরিত্রের মাধ্যমে নাট্যকার পিরপ্রথার ভয়াবহ দিকটিকে আমাদের সামনে উন্মোচন করেছেন। মানুষের সরলতা ও ভাব-ভক্তিকে কেন্দ্র করে এদেশে পিরপ্রথা জেঁকে বসেছে। এসকল পিরেরা সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে কৌশলে নিজেদের স্বার্থোদ্ধার করে। উদ্দীপকের ফুরুক মিয়া সুযোগ সন্ধানী ও চালাক প্রকৃতির একজন লোক। এলাকার সাধারণ লোককে ধর্মের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বশীভূত করে তাদের মুরিদ করে সে। আর সেই মুরিদদের ভক্তি-ভালোবাসার ওপর ভর করে নিজের স্বার্থোদ্ধার করে সে। এক্ষেত্রে সে তাদের এমনভাবে বশীভূত করেছে যে, পিরের সেবা করাকেই তারা আল্লাহতায়ালাকে রাজিখুশি করার উপায় মনে করে। আলোচ্য নাটকের বহিপীরও এমনি ধূর্ত ও কূটকৌশলী চরিত্র। 'বহিপীর' নাটকের কাহিনি গড়ে উঠেছে বহিপীর নামের এক পিরকে কেন্দ্র করে। নাটকটিতে পির সাহেব একজন সুযোগ সন্ধানী ও কূটকৌশলী চরিত্র। এ কারণেই মুরিদদের ভাবভক্তিকে পুঁজি করে তিনি প্রভূত সম্পদের মালিক হয়েছেন। শুধু তাই নয়, মুরিদের সরল বিশ্বাসের সুযোগে তিনি তার অল্পবয়সি মেয়ে তাহেরাকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেন। একইভাবে, উদ্দীপকের ফুরুক মিয়াও আলোচ্য নাটকের বহিপীরের মতোই একজন ভণ্ড পির, যিনি মুরিদদের সরলতা ও অন্ধভক্তিকে কেন্দ্র করে নিজ স্বার্থসিদ্ধি করেন। বস্তুত, ধর্মকে হাতিয়ার করেই তারা মুরিদদের ভক্তিবিশ্বাস আদায় করেন। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ। উত্তরের মূলকথা: পিরপ্রথাকে কেন্দ্র করে স্বার্থসিদ্ধির দিক থেকে উদ্দীপকের ফুরুক মিয়া 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রের প্রতিনিধিত্ব করে।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক
নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?
খ
"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
ঘ
"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5."এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভগ্নিপতি মারা যাওয়ার পর মঞ্জুর সাহেব তার ভগিনী মাজেদার দায়িত্ব নেয়। মাজেদাকে সে তার বাড়িতে নিয়ে আসে। দ্বিতীয়বার ভগিনীকে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন দেখা দেয়। তাই বাধ্য হয়ে মাজেদাকে এক ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুর সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে এবং বিয়ে ভেঙে দেয়।
ক
'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?
খ
জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ
উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরো।
ঘ
মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের মত নয়- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আজাদের বাবা নামকরা পির ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।
ক
'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?
খ
"বিয়ে হলো তকদিরের কথা"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো।
ঘ
উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিউদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা ক"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিউদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরজমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।