"উদ্দীপকের জমিলা যেন 'বহিপীর' নাটকের তাহেরারই প্রতিচ্ছবি"- বিশ্লেষণ কর।
উত্তর: অধিকার সচেতনতা ও প্রতিবাদী মনোভাবের দিক থেকে উদ্দীপকের জমিলা যেন 'বহিপীর' নাটকের তাহেরারই প্রতিচ্ছবি। শিক্ষা মানুষের মাঝে সচেতনতা তৈরি করে। আর অধিকার সচেতন মানুষ কোনো অন্যায় আবদার মেনে নেয় না। এ কারণে নিজের অধিকার ক্ষুণ্ণ হতে দেখলে এ ধরনের মানুষ প্রতিবাদী হয়ে ওঠে। 'বহিপীর' নাটকের এমনই একটি প্রতিবাদী নারী চরিত্র হলো তাহেরা। তার প্রতিবাদী ভূমিকার ফলে বহিপীরের সকল ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হয়। উদ্দীপকে জমিলা নামের এক অধিকার সচেতন ও প্রতিবাদী নারীর কথা উত্থাপন করা হয়েছে। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তার বাবা সজিব নামের এক বয়স্ক ব্যক্তির সাথে জমিলার বিয়ে ঠিক করে। কিন্তু কেবল অর্থ-সম্পত্তির জন্য বৃদ্ধ ব্যক্তির সাথে এ বিয়েকে জমিলা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই অসম এ বিয়ে থেকে নিজেকে বাঁচাতে প্রতিবাদস্বরূপ সে পালিয়ে যায়। একইভাবে, 'বহিপীর' নাটকের তাহেরাও প্রতিবাদী মনোভাবাপন্ন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন। 'বহিপীর' নাটকের তাহেরার বাবা-মা তাহেরার অমতে পির সাহেবের সাথে তার বিয়ে দিতে চায়। এমতাবস্থায় বয়স্ক পিরকে স্বামী হিসেবে মেনে নিতে না পেরে প্রতিবাদস্বরূপ বিয়ের রাতেই সে পালিয়ে যায়। একইভাবে, উদ্দীপকের জমিলাও বৃদ্ধকে বিয়ে করার বিষয়ে বাবার সিদ্ধান্তের সাথে একমত হতে পারে না। ফলে অসম এ বিয়েকে অস্বীকার করে সে পালিয়ে যায়। অর্থাৎ প্রেক্ষাপট আলাদা হলেও প্রতিবাদী মনোভাব আর অধিকার সচেতনতার দিক থেকে তারা একইরূপ মানসিকতার অধিকারী। এদিক থেকে উদ্দীপকের জমিলা যেন 'বহিপীর' নাটকের তাহেরারই প্রতিচ্ছবি। উত্তরের মূলকথা: অধিকার সচেতনতা ও প্রতিবাদী মনোভাবের দিক থেকে উদ্দীপকের জমিলা যেন 'বহিপীর' নাটকের তাহেরারই প্রতিচ্ছবি।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"উদ্দীপকের জমিলা যেন 'বহিপীর' নাটকের তাহেরারই প্রতিচ্ছবি"- বিশ্লেষণ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর