'উদ্দীপকের আবিদা লক্ষ্যহীন হলেও ''বহিপীর' নাটকের হাশেম লক্ষ্যহীন নয়'-উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: "উদ্দীপকের আবিদা লক্ষ্যহীন হলেও 'বহিপীর' নাটকের হাশেম লক্ষ্যহীন নয়।"-উক্তিটি যথার্থ। 'বহিপীর' নাটকের হাশেম আলির জীবনের লক্ষ্য ছিল প্রেসের ব্যবসা করার। তার বাবার জমিদারি নিলামে ওঠার উপক্রম হলে টাকার অভাবে সাধের স্বপ্ন ভেঙে যায়। তবে হাশেম আলি আশাহত হননি। লেখাপড়া করে শিক্ষিত হওয়ার কারণে অন্য যে-কোনো পেশায় জীবিকা নির্বাহ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। অতঃপর বহিপীরের হাত থেকে তাহেরাকে বাঁচাতে নতুন জীবনের পথেও পা বাড়িয়েছেন। উদ্দীপকের আবিদার বোন আলোর সাথে বিপত্নীক মন্টু মোল্লার বিয়ে ঠিক করা হয়। আর এ বিয়ে ঠিক করে আবিদার স্বামী শফি মোল্লা। আবিদা তার বোনের এ অসম বিয়ে মেনে নিতে পারেনি। এজন্য আবিদা স্বামীর কর্মকাণ্ডের প্রতিবাদ করে। অবশেষে তার বোন আলোকে সাথে নিয়ে রাগে ও দুঃখে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে যায়। 'বহিপীর' নাটকের হাশেম আলির জীবনের লক্ষ্য সুনির্দিষ্ট। তাহেরাকে বহিপীরের হাত থেকে রক্ষা করে হাশেম আলি তাহেরার জীবনের অনিশ্চয়তার দিকটি গভীরভাবে ভাবেন। তিনি তাহেরাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাহেরার হাত ধরে নতুন গন্তব্যে যাওয়ার বিষয়টি হাশেম আলির লক্ষ্যহীন কোনো সিদ্ধান্ত ছিল না। পক্ষান্তরে উদ্দীপকের আবিদা স্বামীর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে লক্ষ্যহীন হয়ে পড়েছে। কারণ সে এখন কোথায় যাবে, কী করবে তা কিছুই জানে না। তাই পরিশেষে বলা যায়, উদ্দীপকের আবিদা লক্ষহীন হলেও 'বহিপীর' নাটকের হাশেম লক্ষ্যহীন নয়।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'উদ্দীপকের আবিদা লক্ষ্যহীন হলেও ''বহিপীর' নাটকের হাশেম লক্ষ্যহীন নয…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর