উদ্দীপকের দাদির মধ্যে 'বহিপীর' নাটকের যে বিশেষ দিকটি লক্ষণীয় তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দাদির মধ্যে জমিদার পত্নী খোদেজা এবং তাহেরার বাবা-মায়ের পশ্চাদপদ ও কুসংস্কারাচ্ছন্ন মনোভাবের দিকটি লক্ষণীয়। 'বহিপীর' নাটকের খোদেজা এবং তাহেরার বাবা-মা ধর্মভীরু ও কুসংস্কারাচ্ছন্ন মনোভাবের অধিকারী। এ কারণে তাহেরার বাবা-মা পীরের সন্তুষ্টির মধ্যেই নিজেদের পারমার্থিক কল্যাণ নিহিত বলে মনে করে। ফলে মেয়ে তাহেরার ভবিষ্যতের কথা চিন্তা না করে বৃদ্ধ পীরকে খুশি করতে তারা সেই পীরের সঙ্গে তাহেরার বিয়ে দিতে চায়। উদ্দীপকের দাদি পশ্চাদপদ ও কুসংস্কারাচ্ছন্ন একজন মানুষ। এ কারণেই তিনি পরীক্ষার দিন ডিম না খাওয়াসহ ঝাঁড়ফুঁকে বিশ্বাস করেন। শুধু তাই নয়, নাতনি বিথীর ভবিষ্যতের কথা চিন্তা না করে কিশোরী বয়সেই তিনি তাকে বিয়ে দিতে চান। একইভাবে, 'বহিপীর' নাটকের তাহেরার বাবা-মাও বৃদ্ধ পীরের সন্তুষ্টির কথা ভেবে তার সাথে নিজেদের অল্পবয়েসি মেয়ের বিয়ে দিতে চান। এমনকি জমিদার পত্নী খোদেজাও তাহেরাকে পীরের সঙ্গে সংসার করার কথা বলেন। অজ্ঞতা এবং কুসংস্কারই তাদের এমন মনোভাবের কারণ। সেদিক বিবেচনায়, উদ্দীপকের দাদির মধ্যে জমিদার পত্নী খোদেজা এবং তাহেরার বাবা-মায়ের পশ্চাদপদ ও কুসংস্কারাচ্ছন্ন মনোভাবের দিকটিই লক্ষ করা যায়।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের দাদির মধ্যে 'বহিপীর' নাটকের যে বিশেষ দিকটি লক্ষণীয় তা ব্…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর