"উদ্দীপকের রূপা প্রতিবাদ করলেও সে 'বহিপীর' নাটকের 'তাহেরা' নয়।"-যৌক্তিকতা বিচার করো।
উত্তর: "উদ্দীপকের রূপা প্রতিবাদ করলেও সে 'বহিপীর' নাটকের তাহেরা নয়।"- মন্তব্যটিকে যৌক্তিক বলা যায়। 'বহিপীর' নাটকের তাহেরা সৎ মায়ের প্রতিহিংসার শিকার হয়। তার সৎ মা ও বাবা বহিপীরের অন্ধভক্ত। তারা বহিপীরের খেদমতের জন্য বহিপীরের সাথে তাহেরার বিয়ে ঠিক করে। কিন্তু তাহেরা মন থেকে এ বিয়ে মেনে নিতে পারেনি। এজন্য তাহেরা বাড়ি থেকে পালিয়ে যায়। উদ্দীপকের রূপার বাবা সাহেব আলী পিরের অন্ধভক্ত। একদিন পির সাহেব তাদের বাসায় আসে। তার বাবা-মা পিরের সেবাযত্নের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। সন্ধ্যাবেলা রূপা ছাদে মাথা ঘুরে পড়ে যায়। আর এ খবরটি পিরের কানে পর্যন্ত পৌছে। পির সাহেব তখন রূপাকে ঝাড়-ফুঁক করেন। এতে রূপা রেগে গিয়ে বলে, আমি ডাক্তারের কাছে যাব। 'বহিপীর' নাটকের তাহেরার বাবা-মা বহিপীরের অন্ধ অনুসারী ছিল। কিন্তু তাহেরা পির প্রথার বিশ্বাসী ছিল না। এজন্য সে বহিপীরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চায়নি। বিবাহ থেকে অব্যাহতি পাওয়ার জন্য তাহেরা বাড়ি থেকে পালিয়ে যায়। বাড়ি থেকে পালানোর মাধ্যমে তাহেরার প্রতিবাদী চেতনার পরিচয় পাওয়া যায়। কিন্তু উদ্দীপকের রূপা পিরের প্রতি রাগান্বিত হয়ে প্রতিবাদ করলেও তাহেরার মতো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেনি। তাই প্রশ্নোক্ত মন্তব্যটিকে যৌক্তিক বলা যায়।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"উদ্দীপকের রূপা প্রতিবাদ করলেও সে 'বহিপীর' নাটকের 'তাহেরা' নয়।"-যৌ…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর