শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মিনার মায়ের সাথে 'বাহিপীর' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের মিনার মায়ের সাথে 'বহিপীর' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হলো জমিদার পত্নী খোদেজা। জমিদার পত্নী খোদেজা বেগম সাদামাটা ধর্মভীরু ও কুসংস্কারাচ্ছন্ন একটি চরিত্র। নাটকে তিনি অচেনা অসহায় মেয়ে তাহেরাকে আশ্রয় দিয়েছেন। মেয়েটির দুঃখের কাহিনি জেনে ব্যথিত হয়েছেন। আবার মেয়েটি পিরের পালিয়ে আসা স্ত্রী জেনে তাকে ফিরিয়ে দিতে চেয়েছেন। উপলব্ধি করেছেন তাহেরার এ বিয়েটি অন্যায়। কিন্তু পিরের অভিশাপের ভয়ে চুপ থেকেছেন। ছেলে হাশেম আর বহিপীর মুখোমুখি অবস্থান নিলে পিরের পক্ষ নিয়ে নির্ঝঞ্ঝাট থাকতে চেয়েছেন। অথচ ছেলেকেও শক্তভাবে দমন করতে পারেননি। খোদেজার মধ্যে চিরায়ত মায়ের প্রতিমূর্তি ফুটে উঠেছে। উদ্দীপকে আমরা দেখি, মিনার মা মিনাকে রাজুর সাথে স্কুলে পাঠায় না বরং মিনাকে বলে মেয়েদের আসল দায়িত্ব সংসার সামলানো। আমরা 'বহিপীর' নাটকে দেখতে পাই, তাহেরা যখন খোদেজাকে তার পালিয়ে আসার কারণ বলে তখন খোদেজা তাহেরার সমালোচনা করে। এমনকি তাহেরাকে স্বামীর কাছে ফিরে যেতে উৎসাহিত করে। পরে যখন খোদেজা জানতে পারে বহিপীরই তার স্বামী তখন সে তাহেরাকে বহিপীরের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টাও করে। সে বিশ্বাস করে নারীর একমাত্র আশ্রয় তার স্বামী এবং সংসার তা যেমনই হোক না কেন। তাই আমরা বলতে পারি, নারীকে সংসারে আবদ্ধ রাখার মানসিকতার কারণে মিনার মা ও খোদেজা চরিত্রের সাদৃশ্য রয়েছে। উত্তরের মূলকথা: উদ্দীপকের মিনার মায়ের সাথে 'বহিপীর' নাটকের জমিদার পত্নী খোদেজার সাদৃশ্য রয়েছে। কারণ তারা উভয়েই মনে করে যে নারীদের ঘরের মধ্যে আবদ্ধ থাকার মধ্যেই কল্যাণ।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

উদ্দীপকের মিনার মায়ের সাথে 'বাহিপীর' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি ব…

উদ্দীপক

মিনা ও রাজু পিঠাপিঠি ভাই-বোন। রাজু স্কুলে গেলেও মিনার সে সুযোগ নেই। মিনা তার মাকে পড়ার কথা বললেও মেয়েদের ঘরের কাজে সাহায্য করাই মূল দায়িত্ব বলে মনে করে ওর মা। মিনার মতামতের কোনো মূল্য দেয় না ওর পরিবার।

Mymensingh · 2025

উত্তর

খাজনা পরিশোধ করতে না পারার কারণে সূর্যাস্ত আইনে হাতেম আলির জমিদারি নিলামে উঠেছে।

উত্তর

তাহেরার অসহায়ত্ব দেখে খোদেজার করুণা হওয়ার কারণে খোদেজা তাহেরাকে বজরায় আশ্রয় দিয়েছিল। বজরা দিয়ে যাওয়ার সময় খোদেজা দেখতে পায় তাহেরা ছোটো একটি ছেলের সাথে নদীর পাড়ে অনেকগুলো মানুষের মাঝে দাঁড়িয়ে ছিল। ছোটো ছেলেটি কান্না করছিল। এই দৃশ্য দেখে খোদেজার মনে দয়া হয়েছিল। এজন্য তাহেরার বিপদের কথা চিন্তা করে খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিল। উত্তরের মূলকথা: তাহেরার অসহায়ত্ব দেখে খোদেজার করুণা হওয়ার কারণে খোদেজা তাহেরাকে বজরায় আশ্রয় দিয়েছিল।

উত্তর

উদ্দীপকের মিনার মায়ের সাথে 'বহিপীর' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হলো জমিদার পত্নী খোদেজা। জমিদার পত্নী খোদেজা বেগম সাদামাটা ধর্মভীরু ও কুসংস্কারাচ্ছন্ন একটি চরিত্র। নাটকে তিনি অচেনা অসহায় মেয়ে তাহেরাকে আশ্রয় দিয়েছেন। মেয়েটির দুঃখের কাহিনি জেনে ব্যথিত হয়েছেন। আবার মেয়েটি পিরের পালিয়ে আসা স্ত্রী জেনে তাকে ফিরিয়ে দিতে চেয়েছেন। উপলব্ধি করেছেন তাহেরার এ বিয়েটি অন্যায়। কিন্তু পিরের অভিশাপের ভয়ে চুপ থেকেছেন। ছেলে হাশেম আর বহিপীর মুখোমুখি অবস্থান নিলে পিরের পক্ষ নিয়ে নির্ঝঞ্ঝাট থাকতে চেয়েছেন। অথচ ছেলেকেও শক্তভাবে দমন করতে পারেননি। খোদেজার মধ্যে চিরায়ত মায়ের প্রতিমূর্তি ফুটে উঠেছে। উদ্দীপকে আমরা দেখি, মিনার মা মিনাকে রাজুর সাথে স্কুলে পাঠায় না বরং মিনাকে বলে মেয়েদের আসল দায়িত্ব সংসার সামলানো। আমরা 'বহিপীর' নাটকে দেখতে পাই, তাহেরা যখন খোদেজাকে তার পালিয়ে আসার কারণ বলে তখন খোদেজা তাহেরার সমালোচনা করে। এমনকি তাহেরাকে স্বামীর কাছে ফিরে যেতে উৎসাহিত করে। পরে যখন খোদেজা জানতে পারে বহিপীরই তার স্বামী তখন সে তাহেরাকে বহিপীরের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টাও করে। সে বিশ্বাস করে নারীর একমাত্র আশ্রয় তার স্বামী এবং সংসার তা যেমনই হোক না কেন। তাই আমরা বলতে পারি, নারীকে সংসারে আবদ্ধ রাখার মানসিকতার কারণে মিনার মা ও খোদেজা চরিত্রের সাদৃশ্য রয়েছে। উত্তরের মূলকথা: উদ্দীপকের মিনার মায়ের সাথে 'বহিপীর' নাটকের জমিদার পত্নী খোদেজার সাদৃশ্য রয়েছে। কারণ তারা উভয়েই মনে করে যে নারীদের ঘরের মধ্যে আবদ্ধ থাকার মধ্যেই কল্যাণ।

উত্তর

উদ্দীপকে নারীকে সংসারে আবদ্ধ রাখা হলেও 'বহিপীর' নাটকে তাহেরা চরিত্রের মাধ্যমে নাট্যকার নারীর স্বাধীনচেতা মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। 'বহিপীর' নাটকে বিশ শতকের শুরুতে বাংলাদেশের গ্রামীণ সমাজে প্রচলিত পিরপ্রথা, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বাস্তবতা জীবন্তভাবে উপস্থাপিত হয়েছে। এ নাটকে দেখা যায়, পিরসাহেবকে ঘিরে সমাজে এক ধরনের ভয় ও শ্রদ্ধার মিশ্র আবহ তৈরি হয়েছে, যা ধনী-গরিব নির্বিশেষে সবাইকে প্রভাবিত করে। গ্রামের সাধারণ মানুষ পিরের সংস্পর্শ পাওয়ার আশায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং তার সেবা করতে গিয়ে অতিরিক্ত উৎসাহে নিজেদের সবকিছু বিলিয়ে দেয়। তাহেরার বাবা ও সৎমা নিজেদের স্বার্থে বৃদ্ধ পিরের সঙ্গে তাহেরার মতামত উপেক্ষা করে তার বিয়ের ব্যবস্থা করে। কিন্তু তাহেরা তা মেনে না নিয়ে পালিয়ে যায়। আমরা উদ্দীপকে দেখি, মিনাকে স্কুলে পাঠানো হয় না। সে স্কুলে যেতে চাইলে তার মা তাকে বলে সংসারের কাজে সাহায্য করাই তার আসল কর্তব্য। মিনাও এর কোনো প্রতিবাদ করেনি। উদ্দীপকে নারীর মতামত ও নারী স্বাধীনতার বিষয়টাকে অবহেলা করা হয়েছে। কিন্তু আমরা 'বহিপীর' নাটকে দেখতে পাই নাট্যকার তাহেরা চরিত্রকে করেছেন স্বাধীনচেতা এবং আত্মমর্যাদাবোধসম্পন্ন। তার বাবা ও সৎমা যখন তাকে পিরের সাথে বিয়ে দেয় সে তা মেনে না নিয়ে পালিয়ে যায়। যা তার স্বাধীনচেতা মনোভাবের প্রকাশ। পরবর্তীতে যখন বহিপীর তাহেরাকে নিতে বজরায় আসে তাহেরা তখনও তার সাথে যেতে চায় না। সে আত্মহত্যা করার জন্য প্রস্তুত থাকলেও আত্মমর্যাদা ক্ষুণ্ণ করতে রাজি না। উপরিউক্ত আলোচনার আলোকে প্রতীয়মান হয়, তাহেরা স্বাধীন চিন্তা-চেতনায় বিশ্বাসী। সে সব সময় দৃঢ়চিত্তে তার মত প্রকাশ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। সে অন্যের নিয়ন্ত্রণ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করে যা নারী স্বাধীনতার এবং নারীর আত্মমর্যাদারই নামান্তর যা আমরা উদ্দীপকে দেখতে পাই না। তাই বলা যায়, উদ্দীপকে নারী স্বাধীনতার কোনো কথা বলা না হলেও 'বহিপীর' নাটকে তাহেরা চরিত্রের মাধ্যমে নাট্যকার নারী স্বাধীনতার যে দৃষ্টান্ত দিয়েছেন তা প্রশংসনীয়। উত্তরের মূলকথা: উদ্দীপকে নারীকে সংসারে আবদ্ধ রাখা হলেও 'বহিপীর' নাটকে তাহেরা চরিত্রের মাধ্যমে নাট্যকার নারীর স্বাধীনচেতা মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক
নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?
খ
"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
ঘ
"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5."এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভগ্নিপতি মারা যাওয়ার পর মঞ্জুর সাহেব তার ভগিনী মাজেদার দায়িত্ব নেয়। মাজেদাকে সে তার বাড়িতে নিয়ে আসে। দ্বিতীয়বার ভগিনীকে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন দেখা দেয়। তাই বাধ্য হয়ে মাজেদাকে এক ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুর সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে এবং বিয়ে ভেঙে দেয়।
ক
'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?
খ
জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ
উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরো।
ঘ
মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের মত নয়- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আজাদের বাবা নামকরা পির ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।
ক
'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?
খ
"বিয়ে হলো তকদিরের কথা"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো।
ঘ
উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিউদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা ক"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিউদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরজমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।