শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শফি মোল্লা 'বহিপীর' নাটকের যে চরিত্রের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের শফি মোল্লা 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। 'বহিপীর' নাটকে জমিদার হাতেম আলি অত্যন্ত মানবিকতাবোধসম্পন্ন একজন মানুষ। খাজনা পরিশোধ করতে না পারলে তার জমিদারি নিলামে ওঠার উপক্রম হয়। খাজনার টাকা যোগাড় করার জন্য হাতেম আলি দিশেহারা হয়ে পড়ে। আর এ সুযোগটি কাজে লাগায় বহিপীর। বহিপীর আর্থিক সাহায্যের প্রলোভন দেখিয়ে তাহেরাকে স্ত্রী হিসেবে পেতে চায়। কিন্তু হাতেম আলি তাহেরার ভবিষ্যতের কথা ভেবে বহিপীরের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। উদ্দীপকের শফি মোল্লার ওপর তার অনাথ শ্যালিকার ভরণ-পোষণের দায়িত্ব পড়ে। শফি মোল্লার প্রৌঢ় বড়ো ভাই মন্টু মোল্লার সংসার সামলানোর জন্য লোকের প্রয়োজন পড়ে। এজন্য শফি মোল্লা তার শ্যালিকার সাথে মন্টু মোল্লার বিয়ে ঠিক করে। কিন্তু 'বহিপীর' নাটকের জমিদার হাতেম আলি তাহেরাকে বহিপীরের হাতে তুলে দিতে সম্মত হননি। উদ্দীপকের শফি মোল্লার মতো হাতেম আলি তাহেরাকে বিপদগ্রস্ত করেনি। তাই বলা যায়, উদ্দীপকের শফি মোল্লা 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের সাথে বৈসাদৃশ্যপূর্ণ।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

উদ্দীপকের শফি মোল্লা 'বহিপীর' নাটকের যে চরিত্রের সঙ্গে বৈসাদৃশ্যপূর…

উদ্দীপক

স্ত্রীর অনাথ ছোটো বোন কিশোরী আলোর দায়িত্ব পড়ে শফি মোল্লার ওপর। এদিকে সদ্য বিপত্নীক পৌঢ় বড়ো ভাই মন্টু মোল্লার সংসার সামলানো এবং সেবাযত্নের জন্য লোকেরও প্রয়োজন পড়ে। এমন পরিস্থিতিতে শফি মোল্লার বড়ো ভাইয়ের সাথে শ্যালিকার বিবাহ স্থির করেন। কিন্তু তাঁর স্ত্রী আবিদা এতে প্রতিবাদ করেন এবং বোনকে নিয়ে রাগে ও দুঃখে বাড়ি থেকে বেরিয়ে যায়।

Dhaka · 2024

উত্তর

বহিপীরের নৌকা ডেমরার ঘাটে হাতেম আলির বজরার সাথে ধাক্কা লেগেছিল।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা বহিপীর দুনিয়ার কঠিন বাস্তবতাকে বোঝাতে চেয়েছেন। হাতেম আলি একজন ক্ষয়িষ্ণু জমিদার। এখন এ অবস্থায় তাকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। আর বিপদে যদি নিজের সর্বস্বও হারিয়ে যায়, তাতে ধৈর্য ধরতে হয়। কারণ ধৈর্য মানুষের একটি মহৎ গুণ। মূলত জমিদার হাতেম আলিকে সান্ত্বনা দেওয়ার জন্যই বহিপীর প্রশ্নোক্ত কথাটি বলেছিলেন।

উত্তর

উদ্দীপকের শফি মোল্লা 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ। 'বহিপীর' নাটকে জমিদার হাতেম আলি অত্যন্ত মানবিকতাবোধসম্পন্ন একজন মানুষ। খাজনা পরিশোধ করতে না পারলে তার জমিদারি নিলামে ওঠার উপক্রম হয়। খাজনার টাকা যোগাড় করার জন্য হাতেম আলি দিশেহারা হয়ে পড়ে। আর এ সুযোগটি কাজে লাগায় বহিপীর। বহিপীর আর্থিক সাহায্যের প্রলোভন দেখিয়ে তাহেরাকে স্ত্রী হিসেবে পেতে চায়। কিন্তু হাতেম আলি তাহেরার ভবিষ্যতের কথা ভেবে বহিপীরের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। উদ্দীপকের শফি মোল্লার ওপর তার অনাথ শ্যালিকার ভরণ-পোষণের দায়িত্ব পড়ে। শফি মোল্লার প্রৌঢ় বড়ো ভাই মন্টু মোল্লার সংসার সামলানোর জন্য লোকের প্রয়োজন পড়ে। এজন্য শফি মোল্লা তার শ্যালিকার সাথে মন্টু মোল্লার বিয়ে ঠিক করে। কিন্তু 'বহিপীর' নাটকের জমিদার হাতেম আলি তাহেরাকে বহিপীরের হাতে তুলে দিতে সম্মত হননি। উদ্দীপকের শফি মোল্লার মতো হাতেম আলি তাহেরাকে বিপদগ্রস্ত করেনি। তাই বলা যায়, উদ্দীপকের শফি মোল্লা 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের সাথে বৈসাদৃশ্যপূর্ণ।

উত্তর

"উদ্দীপকের আবিদা লক্ষ্যহীন হলেও 'বহিপীর' নাটকের হাশেম লক্ষ্যহীন নয়।"-উক্তিটি যথার্থ। 'বহিপীর' নাটকের হাশেম আলির জীবনের লক্ষ্য ছিল প্রেসের ব্যবসা করার। তার বাবার জমিদারি নিলামে ওঠার উপক্রম হলে টাকার অভাবে সাধের স্বপ্ন ভেঙে যায়। তবে হাশেম আলি আশাহত হননি। লেখাপড়া করে শিক্ষিত হওয়ার কারণে অন্য যে-কোনো পেশায় জীবিকা নির্বাহ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। অতঃপর বহিপীরের হাত থেকে তাহেরাকে বাঁচাতে নতুন জীবনের পথেও পা বাড়িয়েছেন। উদ্দীপকের আবিদার বোন আলোর সাথে বিপত্নীক মন্টু মোল্লার বিয়ে ঠিক করা হয়। আর এ বিয়ে ঠিক করে আবিদার স্বামী শফি মোল্লা। আবিদা তার বোনের এ অসম বিয়ে মেনে নিতে পারেনি। এজন্য আবিদা স্বামীর কর্মকাণ্ডের প্রতিবাদ করে। অবশেষে তার বোন আলোকে সাথে নিয়ে রাগে ও দুঃখে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে যায়। 'বহিপীর' নাটকের হাশেম আলির জীবনের লক্ষ্য সুনির্দিষ্ট। তাহেরাকে বহিপীরের হাত থেকে রক্ষা করে হাশেম আলি তাহেরার জীবনের অনিশ্চয়তার দিকটি গভীরভাবে ভাবেন। তিনি তাহেরাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাহেরার হাত ধরে নতুন গন্তব্যে যাওয়ার বিষয়টি হাশেম আলির লক্ষ্যহীন কোনো সিদ্ধান্ত ছিল না। পক্ষান্তরে উদ্দীপকের আবিদা স্বামীর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে লক্ষ্যহীন হয়ে পড়েছে। কারণ সে এখন কোথায় যাবে, কী করবে তা কিছুই জানে না। তাই পরিশেষে বলা যায়, উদ্দীপকের আবিদা লক্ষহীন হলেও 'বহিপীর' নাটকের হাশেম লক্ষ্যহীন নয়।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক
নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?
খ
"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
ঘ
"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5."এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভগ্নিপতি মারা যাওয়ার পর মঞ্জুর সাহেব তার ভগিনী মাজেদার দায়িত্ব নেয়। মাজেদাকে সে তার বাড়িতে নিয়ে আসে। দ্বিতীয়বার ভগিনীকে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন দেখা দেয়। তাই বাধ্য হয়ে মাজেদাকে এক ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুর সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে এবং বিয়ে ভেঙে দেয়।
ক
'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?
খ
জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ
উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরো।
ঘ
মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের মত নয়- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আজাদের বাবা নামকরা পির ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।
ক
'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?
খ
"বিয়ে হলো তকদিরের কথা"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো।
ঘ
উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিউদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা ক"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিউদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরজমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।