উদ্দীপকের প্রেক্ষিতে 'বহিপীর' নাটকে প্রতিফলিত নারী স্বাধীনতার প্রসঙ্গটির তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে নারীকে সংসারে আবদ্ধ রাখা হলেও 'বহিপীর' নাটকে তাহেরা চরিত্রের মাধ্যমে নাট্যকার নারীর স্বাধীনচেতা মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। 'বহিপীর' নাটকে বিশ শতকের শুরুতে বাংলাদেশের গ্রামীণ সমাজে প্রচলিত পিরপ্রথা, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বাস্তবতা জীবন্তভাবে উপস্থাপিত হয়েছে। এ নাটকে দেখা যায়, পিরসাহেবকে ঘিরে সমাজে এক ধরনের ভয় ও শ্রদ্ধার মিশ্র আবহ তৈরি হয়েছে, যা ধনী-গরিব নির্বিশেষে সবাইকে প্রভাবিত করে। গ্রামের সাধারণ মানুষ পিরের সংস্পর্শ পাওয়ার আশায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং তার সেবা করতে গিয়ে অতিরিক্ত উৎসাহে নিজেদের সবকিছু বিলিয়ে দেয়। তাহেরার বাবা ও সৎমা নিজেদের স্বার্থে বৃদ্ধ পিরের সঙ্গে তাহেরার মতামত উপেক্ষা করে তার বিয়ের ব্যবস্থা করে। কিন্তু তাহেরা তা মেনে না নিয়ে পালিয়ে যায়। আমরা উদ্দীপকে দেখি, মিনাকে স্কুলে পাঠানো হয় না। সে স্কুলে যেতে চাইলে তার মা তাকে বলে সংসারের কাজে সাহায্য করাই তার আসল কর্তব্য। মিনাও এর কোনো প্রতিবাদ করেনি। উদ্দীপকে নারীর মতামত ও নারী স্বাধীনতার বিষয়টাকে অবহেলা করা হয়েছে। কিন্তু আমরা 'বহিপীর' নাটকে দেখতে পাই নাট্যকার তাহেরা চরিত্রকে করেছেন স্বাধীনচেতা এবং আত্মমর্যাদাবোধসম্পন্ন। তার বাবা ও সৎমা যখন তাকে পিরের সাথে বিয়ে দেয় সে তা মেনে না নিয়ে পালিয়ে যায়। যা তার স্বাধীনচেতা মনোভাবের প্রকাশ। পরবর্তীতে যখন বহিপীর তাহেরাকে নিতে বজরায় আসে তাহেরা তখনও তার সাথে যেতে চায় না। সে আত্মহত্যা করার জন্য প্রস্তুত থাকলেও আত্মমর্যাদা ক্ষুণ্ণ করতে রাজি না। উপরিউক্ত আলোচনার আলোকে প্রতীয়মান হয়, তাহেরা স্বাধীন চিন্তা-চেতনায় বিশ্বাসী। সে সব সময় দৃঢ়চিত্তে তার মত প্রকাশ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। সে অন্যের নিয়ন্ত্রণ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করে যা নারী স্বাধীনতার এবং নারীর আত্মমর্যাদারই নামান্তর যা আমরা উদ্দীপকে দেখতে পাই না। তাই বলা যায়, উদ্দীপকে নারী স্বাধীনতার কোনো কথা বলা না হলেও 'বহিপীর' নাটকে তাহেরা চরিত্রের মাধ্যমে নাট্যকার নারী স্বাধীনতার যে দৃষ্টান্ত দিয়েছেন তা প্রশংসনীয়। উত্তরের মূলকথা: উদ্দীপকে নারীকে সংসারে আবদ্ধ রাখা হলেও 'বহিপীর' নাটকে তাহেরা চরিত্রের মাধ্যমে নাট্যকার নারীর স্বাধীনচেতা মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের প্রেক্ষিতে 'বহিপীর' নাটকে প্রতিফলিত নারী স্বাধীনতার প্রসঙ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর