'আমি অবাক হচ্ছি তোমার অকৃতজ্ঞতা দেখে'-এ অকৃতজ্ঞতার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: ঝোঁকের বশে হাশেম তাহেরাকে বিয়ের প্রস্তাব দেয় এবং তাহেরা এ প্রসঙ্গে অমত করাকে খোদেজার দৃষ্টিতে সেটা অকৃতজ্ঞতার পরিচয় বলে মনে হয়। 'বহিপীর' নাটকে বহিপীরের সাথে তাহেরার বিয়ে হওয়ায় তাহেরা বাড়ি থেকে পালিয়ে হামেশদের বজরায় আশ্রয় পায়। সেখানে রয়েছে হাশেম, তার মা এবং বাবা। তাহেরার এ পালিয়ে আসাকে হাশেম সমর্থন করলেও তার মা খোদেজা তা মেনে নিতে পারেন না। তিনি বিভিন্নভাবে তাহেরাকে বহিপীরের কাছে ফিরে যেতে উদৃব্দু করেন। কিন্তু এর প্রতিবাদ করে হাশেম। সে বহিপীরের সাথে তাহেরার বিয়েটাকে অষ্বীকার করে তাকে এ বিপদ থেকে উদ্ধার করতে চায়। প্রয়োজনে হাশেম তাহেরাকে বিয়ে করতেও প্রস্তুত বলে তার মাকে জানায়। একথা শুনে তাহেরা এর প্রতিবাদ করে। এ জন্য খোদেজা তাহেরাকে অকৃতজ্ঞ হিসেবে আখ্যা দেয়। কিন্তু তাহেরা ঝোঁকের বশে হাশেমের প্রস্তাব সমর্থন করে না। সে মনে করে হাশেমের কোঁক কেটে গেলে তার মনে হতে পারে সে ভুল করেছে। তাই তাহেরা অকৃঙ্গতার পরিচয় দেয়।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'আমি অবাক হচ্ছি তোমার অকৃতজ্ঞতা দেখে'-এ অকৃতজ্ঞতার কারণ ব্যাখ্যা করো।
উত্তর