'এবার তার সাধের স্বপ্ন ভেঙে যাবে'-কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর: হাতেম আলি তার ছেলে হাশেমের ছাপাখানার স্বপ্ন নস্যাৎ হওয়া সম্পর্কে একথা বলেছেন। হাতেম আলি জমিদারি বাঁচানোর জন্য ছেলে ও স্ত্রীকে অসুখের মিথ্যা কথা বলে শহরে আসেন টাকা জোগাড় করতে। চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে তাকে জমিদারির আশা ছেড়ে দিতে হয়। তার ছেলে হাশেমের খুব আশা ছিল যে, সে একটা ছাপাখানা দেবে। হাতেম আলি ছেলেকে ছাপাখানা স্থাপন করার টাকা দেবেন। কিন্তু জমিদারি চলে গেলে হাতেম আলি আর ছাপাখানা ব্যবসায়ের জন্য টাকা দিতে পারবেন না। তখন তার ছেলের আশা ভঙ্গ হবে, সে কষ্ট পাবে। এটি বোঝাতেই হাতেম আলি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'এবার তার সাধের স্বপ্ন ভেঙে যাবে'-কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর