"উদ্দীপকের রাজিয়া ও 'বহিপীর' নাটকের তাহেরা মানসিকতার দিক থেকে এক ও অভিন্ন।"-মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের রাজিয়া ও 'বহিপীর' নাটকের তাহেরা মানসিকতার দিক থেকে এক ও অভিন্ন।"- মন্তব্যটি যথার্থ। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'বহিপীর' নাটকে তাহেরার বাবা-মা বৃদ্ধ বহিপীরের সাথে তাহেরাকে বিয়ে দেয়। কিন্তু এ বিয়ে ছিল অসমতার এবং তাহেরার কোনো মতামতও এখানে গ্রহণ করা হয়নি। তাই ব্যক্তিত্বসম্পন্ন ও স্বাধীনচেতা তাহেরা বিয়ে করতে অসম্মত হয়ে বিয়ের পরই আসর থেকে পালিয়ে যায়। এমনকি ঘটনাচক্রে বহিপীরের মুখোমুখি হলেও তার কাছে নিজেকে সমর্পণ করে না। এর মধ্য দিয়ে তাহেরা চরিত্রের প্রবল ব্যক্তিত্ববোধ ও স্বাধীনচেতা মানসিকতার পরিচয় ফুটে ওঠে। উদ্দীপকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী রাজিয়া। সে ডাক্তার হওয়ার স্বপ্ন লালন করে। কিন্তু তার বাবা হঠাৎ মাঝবয়সী বিপত্নীক প্রবাসীর সাথে তার বিয়ে দিতে চায়। রাজিয়া এখন বিয়ে করতে চায় না আর সে এ বিয়েতে সম্মত নয়। একথা বাবাকে সে বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বান্ধবীদের সহায়তায় পুলিশ দিয়ে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পায়। রাজিয়া এখন তার স্বপ্ন পূরণে উদ্যমী। 'বহিপীর' নাটক ও আলোচ্য উদ্দীপকের কাহিনি পর্যালোচনা করে আমরা দেখতে পাই, তাহেরা ও রাজিয়া উভয়েই স্বাধীন সত্তার অধিকারিনী। কারণ তারা দুজনেই অন্যের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি। তারা নিজের মনের ভাবনাকে প্রাধান্য দিয়েছে। তাই বিয়ের আসর থেকে পালিয়ে তাহেরা আশ্রয় পেয়েছে হাতেম আলির বজরায় আর রাজিয়া নিজের স্বপ্ন পূরণে উদ্যমী। প্রবল বক্তিত্বসম্পন্ন না হলে তাহেরা বিয়ের আসর থেকে যেমন পালাতো না তেমনি রাজিয়াও বান্ধবীদের সহায়তায় পুলিশ এনে বিয়ে বন্ধ করে নিজের স্বপ্ন পূরণে উদ্যমী হতো না। সুতরাং প্রবল ব্যক্তিত্ববোধ ও স্বাধীনচেতা মানসিকতার দিক থেকে উভয়ে এক ও অভিন্ন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"উদ্দীপকের রাজিয়া ও 'বহিপীর' নাটকের তাহেরা মানসিকতার দিক থেকে এক ও…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর