হাতেম আলি তার জমিদারিকে ঢাকের ঢোল বলেছেন কেন?
উত্তর: জমিদারির অবস্থা অন্তঃসারশূন্য হওয়ার কারণে হাতেম আলি নিজের জমিদারিকে ঢাকের ঢোল বলেছেন। 'বহিপীর' নাটকে হাতেম আলি জমিদার হলেও তার জমিদারির অবস্থা ভালো ছিল না। খাজনার টাকা পরিশোধ করতে না পারায় সূর্যাস্ত আইনে তার জমিদারি হারানোর মতো অবস্থা। জমিদারি রক্ষার জন্য টাকা ধার করতে শহরে গিয়েও নিরাশ হয়ে ফিরে এসেছেন। এ অবস্থায় তার জমিদারির করুণ পরিণতি বোঝানোর জন্যই হাতেম আলি নিজের জমিদারিকে ঢাকের ঢোল বলেছেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
হাতেম আলি তার জমিদারিকে ঢাকের ঢোল বলেছেন কেন?
উত্তর