উদ্দীপকের কামাল সাহেবের মাধ্যমে 'বহিপীর' নাটকের যে দিকটির ইঙ্গিত করা হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের কামাল সাহেবের মাধ্যমে 'বহিপীর' নাটকের জমিদার হাতেম আলির দায়িত্ববোধ ও দুশ্চিন্তার দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। 'বহিপীর' নাটকের অন্যতম চরিত্র হাতেম আলি। রেশমপুরে তার অল্পবিস্তর জমিদারি রয়েছে। কিন্তু সময়মতো খাজনার ব্যবস্থা করতে না পারায় সূর্যাস্ত আইনের কবলে পড়ে সেই জমিদারিও নিলামে উঠতে চলেছে। এমতাবস্থায় স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তায় তিনি ভেঙে পড়েন। উদ্দীপকের কামাল সাহেব একটি বেসরকারি অফিসে চাকুরি করেন। তার ছেলে-মেয়েরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এমতাবস্থায় হঠাৎ একদিন কর্মী ছাটাইয়ের খাতায় নিজের নাম দেখতে পান তিনি। উদ্ভূত পরিস্থিতিতে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। একইভাবে, 'বহিপীর' নাটকের হাতেম আলিও জমিদারি হারানোর শঙ্কায় বিচলিত। একমাত্র সন্তান হাশেম আলির ভবিষ্যৎ কী হবে- এটাই ছিল তার মূল চিন্তা, যা উদ্দীপকের কামাল সাহেবের ভাবনারই অনুগামী। এ বিবেচনায় কামাল সাহেবের মাধ্যমে আলোচ্য নাটকের জমিদার হাতেম আলির দায়িত্ববোধ ও দুশ্চিন্তার প্রতিই ইঙ্গিত করা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের কামাল সাহেবের মাধ্যমে 'বহিপীর' নাটকের যে দিকটির ইঙ্গিত কর…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর