শেয়ারFacebookWhatsApp

'তাহেরার সৎ মা বিথীর নতুন মায়ের ভূমিকায় থাকলে তাহেরাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না'-মন্তব্যের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: 'তাহেরার সৎ মা বিথীর নতুন মায়ের ভূমিকায় থাকলে তাহেরাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।'- মন্তব্যটি যথাযথ বলেই আমি মনে করি। 'বহিপীর' নাটকের তাহেরার বাবা-মা পশ্চাৎপদ মানসিকতার অধিকারী। ধর্মের প্রকৃত অর্থকে বুঝতে না পেরে তারা পীরকেই নিজেদের কান্ডারী বলে মনে করে। আর তাই বৃদ্ধ পীরকে খুশি করতে তাহেরার ভবিষ্যতের কথা না ভেবে তারা সেই পীরের সঙ্গে তার বিয়ে ঠিক করে। ফলে উদ্ভূত পরিস্থিতি থেকে বাঁচতে তাহেরা পালিয়ে যেতে বাধ্য হয়। উদ্দীপকে বিথী নামের এক কিশোরীর কথা বলা হয়েছে। আট-দশ বছর বয়সে এক দুর্ঘটনায় সে তার মাকে হারায়। এরপর তার বাবা পুনরায় বিয়ে করে। তবে সৎ মা বিথীর সাথে খারাপ আচরণ না করে তাকে কাছে টেনে নেয় এবং নিজের মেয়ের মতোই স্নেহাদরে তাকে মানুষ করতে থাকে। শুধু তাই নয়, এসএসসি পরীক্ষার পর বিথীর দাদি তাকে বিয়ে দিতে চাইলে তার সেই মা তাতে বাধ সাধে এবং পড়াশোনা শেষ করিয়ে তাকে সুমানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। 'বহিপীর' নাটকের তাহেরা মাতৃহীন এক কিশোরী। সৎ মা তাকে বোঝা মনে করে বিয়ে দিয়ে দায়মুক্ত হতে চায়। এ কারণেই বৃদ্ধ পীরের সাথে সে তাহেরার বিয়ে ঠিক করে। এক্ষেত্রে সে তাহেরার ভবিষ্যতের কথা পর্যন্ত চিন্তা করেনি। ফলে অসম ও অযাচিত এই বিয়ের হাত থেকে বাঁচতে তাহেরাকে পালিয়ে যেতে হয়। পক্ষান্তরে, বিথীর সৎ মা বিথীকে সন্তানস্নেহে কাছে টেনে নিয়েছে। তাকে আদর-যত্নে বড়ো করেছে। শুধু তাই নয়, মেয়ের উজ্বল ভবিষ্যতের কথা ভেবেই সে সিদ্ধান্ত গ্রহণ করে। তাহেরার সৎ মায়ের মানসিকতা এমন উদার হলে তাহেরাও জীবনে উন্নতি করতে পারত এবং তাকে এমন বিড়ম্বনায়ও পড়তে হতো না। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

'তাহেরার সৎ মা বিথীর নতুন মায়ের ভূমিকায় থাকলে তাহেরাকে এমন পরিস্থ…

উদ্দীপক

কতই বা বয়স তখন বিথীর? আট বা দশ। স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় রিকশা থেকে মা ছিট্কে পড়লেন। তারপর আর কিছু মনে নেই। এরপর নতুন মা-ই তার সব। বাবার এনে দেওয়া নতুন মা তার সব দুঃখ ভুলিয়ে দিয়েছেন। পরম যত্নে তাকে লালন-পালন করে আগলে রেখেছেন। আজ বিথীর এসএসসি পরীক্ষা। দাদির কড়া নির্দেশ বাসায় কারও খাবারের পাতে যেন ডিম না থাকে। বিথীর পরীক্ষা ভালো হবে এই কামনা করে তেলপড়া, পানিপড়া এনেছেন- বলে রেখেছেন পরীক্ষা শেষে নাতনির বিয়ে দেবেন। কিন্তু বিথীর নতুন মায়ের ঘোর আপত্তি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "মেয়ের আমার পড়াশোনা শেষ হবে; সমাজের একজন হয়ে উঠবে- তবেই বিয়ে।"

Rajshahi · 2024

উত্তর

বহিপীরের মতে, কথ্য ভাষা হলো মাঠের ভাষা।

উত্তর

তাহেরাকে ভর্ৎসনা করতে খোদেজা তাহেরার উক্তিটি করেন। বহিপীরের সাথে জোরপূর্বক বিয়ে দেওয়ায় তাহেরা পালিয়েছিল। সে জানত না কোথায় পালাবে, শুধু জানত বাড়ি ছেড়ে তাকে পালাতে হবে। এই দুঃসাহস তার আশ্রয়দাতা খোদেজাকে আশ্চর্যান্বিত করে। মেয়ে মানুষ হয়েও ভয়হীনভাবে বাড়ি থেকে পালিয়েছিল বলে খোদেজা তাহেরাকে 'শাবাশ মেয়ে তুমি' বলে ভর্ৎসনা করেছেন।

উত্তর

উদ্দীপকের দাদির মধ্যে জমিদার পত্নী খোদেজা এবং তাহেরার বাবা-মায়ের পশ্চাদপদ ও কুসংস্কারাচ্ছন্ন মনোভাবের দিকটি লক্ষণীয়। 'বহিপীর' নাটকের খোদেজা এবং তাহেরার বাবা-মা ধর্মভীরু ও কুসংস্কারাচ্ছন্ন মনোভাবের অধিকারী। এ কারণে তাহেরার বাবা-মা পীরের সন্তুষ্টির মধ্যেই নিজেদের পারমার্থিক কল্যাণ নিহিত বলে মনে করে। ফলে মেয়ে তাহেরার ভবিষ্যতের কথা চিন্তা না করে বৃদ্ধ পীরকে খুশি করতে তারা সেই পীরের সঙ্গে তাহেরার বিয়ে দিতে চায়। উদ্দীপকের দাদি পশ্চাদপদ ও কুসংস্কারাচ্ছন্ন একজন মানুষ। এ কারণেই তিনি পরীক্ষার দিন ডিম না খাওয়াসহ ঝাঁড়ফুঁকে বিশ্বাস করেন। শুধু তাই নয়, নাতনি বিথীর ভবিষ্যতের কথা চিন্তা না করে কিশোরী বয়সেই তিনি তাকে বিয়ে দিতে চান। একইভাবে, 'বহিপীর' নাটকের তাহেরার বাবা-মাও বৃদ্ধ পীরের সন্তুষ্টির কথা ভেবে তার সাথে নিজেদের অল্পবয়েসি মেয়ের বিয়ে দিতে চান। এমনকি জমিদার পত্নী খোদেজাও তাহেরাকে পীরের সঙ্গে সংসার করার কথা বলেন। অজ্ঞতা এবং কুসংস্কারই তাদের এমন মনোভাবের কারণ। সেদিক বিবেচনায়, উদ্দীপকের দাদির মধ্যে জমিদার পত্নী খোদেজা এবং তাহেরার বাবা-মায়ের পশ্চাদপদ ও কুসংস্কারাচ্ছন্ন মনোভাবের দিকটিই লক্ষ করা যায়।

উত্তর

'তাহেরার সৎ মা বিথীর নতুন মায়ের ভূমিকায় থাকলে তাহেরাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।'- মন্তব্যটি যথাযথ বলেই আমি মনে করি। 'বহিপীর' নাটকের তাহেরার বাবা-মা পশ্চাৎপদ মানসিকতার অধিকারী। ধর্মের প্রকৃত অর্থকে বুঝতে না পেরে তারা পীরকেই নিজেদের কান্ডারী বলে মনে করে। আর তাই বৃদ্ধ পীরকে খুশি করতে তাহেরার ভবিষ্যতের কথা না ভেবে তারা সেই পীরের সঙ্গে তার বিয়ে ঠিক করে। ফলে উদ্ভূত পরিস্থিতি থেকে বাঁচতে তাহেরা পালিয়ে যেতে বাধ্য হয়। উদ্দীপকে বিথী নামের এক কিশোরীর কথা বলা হয়েছে। আট-দশ বছর বয়সে এক দুর্ঘটনায় সে তার মাকে হারায়। এরপর তার বাবা পুনরায় বিয়ে করে। তবে সৎ মা বিথীর সাথে খারাপ আচরণ না করে তাকে কাছে টেনে নেয় এবং নিজের মেয়ের মতোই স্নেহাদরে তাকে মানুষ করতে থাকে। শুধু তাই নয়, এসএসসি পরীক্ষার পর বিথীর দাদি তাকে বিয়ে দিতে চাইলে তার সেই মা তাতে বাধ সাধে এবং পড়াশোনা শেষ করিয়ে তাকে সুমানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। 'বহিপীর' নাটকের তাহেরা মাতৃহীন এক কিশোরী। সৎ মা তাকে বোঝা মনে করে বিয়ে দিয়ে দায়মুক্ত হতে চায়। এ কারণেই বৃদ্ধ পীরের সাথে সে তাহেরার বিয়ে ঠিক করে। এক্ষেত্রে সে তাহেরার ভবিষ্যতের কথা পর্যন্ত চিন্তা করেনি। ফলে অসম ও অযাচিত এই বিয়ের হাত থেকে বাঁচতে তাহেরাকে পালিয়ে যেতে হয়। পক্ষান্তরে, বিথীর সৎ মা বিথীকে সন্তানস্নেহে কাছে টেনে নিয়েছে। তাকে আদর-যত্নে বড়ো করেছে। শুধু তাই নয়, মেয়ের উজ্বল ভবিষ্যতের কথা ভেবেই সে সিদ্ধান্ত গ্রহণ করে। তাহেরার সৎ মায়ের মানসিকতা এমন উদার হলে তাহেরাও জীবনে উন্নতি করতে পারত এবং তাকে এমন বিড়ম্বনায়ও পড়তে হতো না। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক
নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?
খ
"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
ঘ
"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5."এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভগ্নিপতি মারা যাওয়ার পর মঞ্জুর সাহেব তার ভগিনী মাজেদার দায়িত্ব নেয়। মাজেদাকে সে তার বাড়িতে নিয়ে আসে। দ্বিতীয়বার ভগিনীকে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন দেখা দেয়। তাই বাধ্য হয়ে মাজেদাকে এক ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুর সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে এবং বিয়ে ভেঙে দেয়।
ক
'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?
খ
জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ
উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরো।
ঘ
মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের মত নয়- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আজাদের বাবা নামকরা পির ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।
ক
'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?
খ
"বিয়ে হলো তকদিরের কথা"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো।
ঘ
উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিউদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা ক"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিউদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরজমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।