উদ্দীপকের শহর আলি কবিরাজ 'বহিপীর' নাটকের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শহর আলি কবিরাজ 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রের প্রতিনিধিত্ব করে। সমাজের অনেক মানুষই ধর্মভীরু। এদের মধ্যে ধর্মীয় কুসংস্কারাচ্ছন্ন মানুষ নানা সমস্যা মোকাবিলা ও সওয়াবের আশায় পিরের মুরিদ হয়। এমন অনেকে আছে যারা নিজেদের সর্বস্ব দিয়ে হলেও পিরের সেবা করে। অথচ তারা জানে না যে, তাদের সরলতার সুযোগ নিয়ে ভড পিরেরা নিজেদের আখের গুছিয়ে নেয়। উদ্দীপকে ধর্মভীরুতা ও কুসংস্কারের বিষয়টি ফুটে উঠেছে। এখানে শহর আলি কবিরাজকে এলাকার মানুষের আস্থার প্রতিক হিসেবে দেখানো হয়েছে। রোগ-শোক, দুঃখ-দুর্শশায় সবাই ছোটো তার শিকড়-বাকড়, তাবিজ-কবচ ও পানি পড়ার জন্য। এখানে আমরা যে চিত্র দেখতে পাই তাতে সমাজের এক শ্রণির মানুষের পিরের প্রতি অন্ধবিশ্বাসের চিত্র ফুটে ওঠেছে। এখানে মানুষ পিরকে স্রষ্টার আসনে বসিয়ে তারা সেবা করে ও নানা কর্মকাণ্ডে পিরের অলৌকিক ক্ষমতার ওপর নির্ভর করে। অপরদিকে, 'বহিপীর' নাটকেও তৎকালীন সমাজের ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন মানুষকে পিরের জন্য সর্বস্ব ত্যাগস্বীকারের কথা উঠে এসেছে। এমনকি তাহেরার বাবা-মা একজন বুড়ো পিরের কাছে তাদের মেয়েকে বিয়ে দিতেও পিছপা হয় না। তাই বলা যায়, উদ্দীপকের শহর আলি কবিরাজ বহিপীরের প্রতিনিধিত্ব করে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের শহর আলি কবিরাজ 'বহিপীর' নাটকের যে চরিত্রের প্রতিনিধিত্ব ক…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর