শেয়ারFacebookWhatsApp

কামাল সাহেবের ছেলে-মেয়ে চিন্তা-চেতনার দিক থেকে নাটকের হাশেমের প্রতিনিধি-মন্তব্যের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: 'কামাল সাহেবের ছেলেমেয়ে চিন্তা-চেতনার দিক থেকে নাটকের হাশেম আলির প্রতিনিধি।'- মন্তব্যটি যথার্থ। 'বহিপীর' নাটকের অন্যতম চরিত্র হাশেম আলি। এ নাটকে নাট্যকার হাশেম আলিকে উত্থাপন করেছেন একজন প্রগতিশীল, প্রথাবিরুদ্ধ ও আত্মসচেতন যুবক হিসেবে। বাবার জমিদারি হারানোর কথা শুনে তিনি মোটেও চিন্তিত নন; বরং তিনি চিন্তিত হয়েছেন পিতার দুশ্চিন্তা ও মানসিক চাপের কথা ভেবে। উদ্দীপকে কামাল সাহেব নামের এক ব্যক্তির কথা বলা হয়েছে। বেসরকারি একটি কোম্পানিতে তিনি চাকরি করেন। তার ছেলে বিশ্ববিদ্যালয়ে এবং মেয়ে কলেজে পড়ে। এমতাবস্থায় একদিন কর্মী ছাটাইয়ের খাতায় তিনি নিজের নাম দেখতে পান এবং সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে উদৃবিগ্ন হয়ে পড়েন। উম্ভূত পরিস্থিতিতে সন্তানরা তার পাশে দাঁড়ায় এবং নিজেদের জমানো টাকায় ব্যবসায় শুরু করে সফলতা লাভ করে। 'বহিপীর' নাটকে হাশেম আলি একজন শিক্ষিত ও প্রগতিশীল যুবক। আর তাই নাটকের পুরোভাগ জুড়ে আমরা হাশেম আলিকে যুক্তিবাদী, ন্যায়নিষ্ঠ ও প্রতিবাদী ব্যক্তিত্ব হিসেবে পাই। শুধু তাই নয়, জমিদারি হারানোর সংবাদে পিতার মর্মপীড়াকেও তিনি যথার্থ উপলব্ধি করতে পেরেছিল সে। এ কারণে বহিপীরের সঙ্গে দ্বন্দ্বের মাঝেও পিতার প্রতি যথেষ্ট সহানুভূতিশীল থেকেছে সে। শিক্ষিত মানুষ হিসেবে একটা কিছু করে নিজেকে দাঁড় করাবার কথাও ভেবেছে। একইভাবে, উদ্দীপকের কামাল সাহেবের ছেলেমেয়েরাও বিপদে বাবার পাশে দাঁড়িয়েছে, তাকে সহযোগিতা করার উদ্দেশ্যে সামান্য পুঁজি নিয়েই ব্যবসায় নেমেছে, যা অনেকাংশে আলোচ্য নাটকের হাশেম আলির মনোভাবেরই সমান্তরাল। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

কামাল সাহেবের ছেলে-মেয়ে চিন্তা-চেতনার দিক থেকে নাটকের হাশেমের প্রত…

উদ্দীপক

ছোটো একটা কোম্পানির চাকরিজীবী কামাল সাহেব। তার ছেলে বিশ্ববিদ্যালয়ে ও মেয়ে কলেজে পড়ে। তাদের নিয়ে কামাল সাহেবের অনেক স্বপ্ন। ইদানীং তিনি খুব দুশ্চিস্তায় থাকেন, কারণ কোম্পানির অবস্থা ভালো না। একদিন অফিসে গিয়ে দেখেন ছাঁটাইয়ের খাতায় তার নাম। মাথায় যেন তার আকাশ ভেঙে পড়ে। ছেলের বিদেশে পড়ার স্বপ্ন, মেয়ের বিশ্ববিদ্যালয়ে পড়া এসব নিয়ে চরম মানসিক বিপর্যস্ততায় ডুবে যান। ক্রমান্বয়ে অসুস্থ হয়ে পড়েন। ছেলে-মেয়ে এক সময় সব জানতে পারে। কামাল সাহেব অপরাধীর সুরে বলেন, 'তোমাদের জন্য কিছুই করতে পারলাম না।' বাবার এই অবস্থায় ছেলে-মেয়ে তার পাশে দাঁড়ায়। তাদের জমানো সামান্য টাকা দিয়ে তারা 'সুতোয় বোনা স্বপ্ন' নামে ফেইসবুক পেইজ চালু করে অনলাইনে বিভিন্ন হস্তশিল্প, তৈরি পোশাক বিক্রি করে। দুই ভাই-বোন এবছর সেরা তরুণ উদ্যোক্তা পুরস্কার পেল।

Rajshahi · 2024

উত্তর

বহিপীরের মতে, কৃতজ্ঞতার তেজ নেশার মতো।

উত্তর

জমিদারির অবস্থা অন্তঃসারশূন্য হওয়ার কারণে হাতেম আলি নিজের জমিদারিকে ঢাকের ঢোল বলেছেন। 'বহিপীর' নাটকে হাতেম আলি জমিদার হলেও তার জমিদারির অবস্থা ভালো ছিল না। খাজনার টাকা পরিশোধ করতে না পারায় সূর্যাস্ত আইনে তার জমিদারি হারানোর মতো অবস্থা। জমিদারি রক্ষার জন্য টাকা ধার করতে শহরে গিয়েও নিরাশ হয়ে ফিরে এসেছেন। এ অবস্থায় তার জমিদারির করুণ পরিণতি বোঝানোর জন্যই হাতেম আলি নিজের জমিদারিকে ঢাকের ঢোল বলেছেন।

উত্তর

উদ্দীপকের কামাল সাহেবের মাধ্যমে 'বহিপীর' নাটকের জমিদার হাতেম আলির দায়িত্ববোধ ও দুশ্চিন্তার দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। 'বহিপীর' নাটকের অন্যতম চরিত্র হাতেম আলি। রেশমপুরে তার অল্পবিস্তর জমিদারি রয়েছে। কিন্তু সময়মতো খাজনার ব্যবস্থা করতে না পারায় সূর্যাস্ত আইনের কবলে পড়ে সেই জমিদারিও নিলামে উঠতে চলেছে। এমতাবস্থায় স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তায় তিনি ভেঙে পড়েন। উদ্দীপকের কামাল সাহেব একটি বেসরকারি অফিসে চাকুরি করেন। তার ছেলে-মেয়েরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এমতাবস্থায় হঠাৎ একদিন কর্মী ছাটাইয়ের খাতায় নিজের নাম দেখতে পান তিনি। উদ্ভূত পরিস্থিতিতে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। একইভাবে, 'বহিপীর' নাটকের হাতেম আলিও জমিদারি হারানোর শঙ্কায় বিচলিত। একমাত্র সন্তান হাশেম আলির ভবিষ্যৎ কী হবে- এটাই ছিল তার মূল চিন্তা, যা উদ্দীপকের কামাল সাহেবের ভাবনারই অনুগামী। এ বিবেচনায় কামাল সাহেবের মাধ্যমে আলোচ্য নাটকের জমিদার হাতেম আলির দায়িত্ববোধ ও দুশ্চিন্তার প্রতিই ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

'কামাল সাহেবের ছেলেমেয়ে চিন্তা-চেতনার দিক থেকে নাটকের হাশেম আলির প্রতিনিধি।'- মন্তব্যটি যথার্থ। 'বহিপীর' নাটকের অন্যতম চরিত্র হাশেম আলি। এ নাটকে নাট্যকার হাশেম আলিকে উত্থাপন করেছেন একজন প্রগতিশীল, প্রথাবিরুদ্ধ ও আত্মসচেতন যুবক হিসেবে। বাবার জমিদারি হারানোর কথা শুনে তিনি মোটেও চিন্তিত নন; বরং তিনি চিন্তিত হয়েছেন পিতার দুশ্চিন্তা ও মানসিক চাপের কথা ভেবে। উদ্দীপকে কামাল সাহেব নামের এক ব্যক্তির কথা বলা হয়েছে। বেসরকারি একটি কোম্পানিতে তিনি চাকরি করেন। তার ছেলে বিশ্ববিদ্যালয়ে এবং মেয়ে কলেজে পড়ে। এমতাবস্থায় একদিন কর্মী ছাটাইয়ের খাতায় তিনি নিজের নাম দেখতে পান এবং সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে উদৃবিগ্ন হয়ে পড়েন। উম্ভূত পরিস্থিতিতে সন্তানরা তার পাশে দাঁড়ায় এবং নিজেদের জমানো টাকায় ব্যবসায় শুরু করে সফলতা লাভ করে। 'বহিপীর' নাটকে হাশেম আলি একজন শিক্ষিত ও প্রগতিশীল যুবক। আর তাই নাটকের পুরোভাগ জুড়ে আমরা হাশেম আলিকে যুক্তিবাদী, ন্যায়নিষ্ঠ ও প্রতিবাদী ব্যক্তিত্ব হিসেবে পাই। শুধু তাই নয়, জমিদারি হারানোর সংবাদে পিতার মর্মপীড়াকেও তিনি যথার্থ উপলব্ধি করতে পেরেছিল সে। এ কারণে বহিপীরের সঙ্গে দ্বন্দ্বের মাঝেও পিতার প্রতি যথেষ্ট সহানুভূতিশীল থেকেছে সে। শিক্ষিত মানুষ হিসেবে একটা কিছু করে নিজেকে দাঁড় করাবার কথাও ভেবেছে। একইভাবে, উদ্দীপকের কামাল সাহেবের ছেলেমেয়েরাও বিপদে বাবার পাশে দাঁড়িয়েছে, তাকে সহযোগিতা করার উদ্দেশ্যে সামান্য পুঁজি নিয়েই ব্যবসায় নেমেছে, যা অনেকাংশে আলোচ্য নাটকের হাশেম আলির মনোভাবেরই সমান্তরাল। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক
নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?
খ
"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
ঘ
"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5."এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভগ্নিপতি মারা যাওয়ার পর মঞ্জুর সাহেব তার ভগিনী মাজেদার দায়িত্ব নেয়। মাজেদাকে সে তার বাড়িতে নিয়ে আসে। দ্বিতীয়বার ভগিনীকে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন দেখা দেয়। তাই বাধ্য হয়ে মাজেদাকে এক ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুর সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে এবং বিয়ে ভেঙে দেয়।
ক
'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?
খ
জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ
উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরো।
ঘ
মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের মত নয়- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আজাদের বাবা নামকরা পির ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।
ক
'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?
খ
"বিয়ে হলো তকদিরের কথা"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো।
ঘ
উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিউদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা ক"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিউদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরজমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।