“আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়” বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর: “আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়” বলতে কবি বাঙালির বারবার রক্ত দেওয়ার দিকটিকে বুঝিয়েছেন। বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় পলাশির প্রান্তরে। এরপর সিপাহি বিদ্রোহ, তিতুমীরের আন্দোলন, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সূর্যসেন-প্রীতিলতাদের আন্দোলন- এভাবে স্বাধীনতার জন্য বহুবার রক্ত দিয়েছে এ দেশের সাধারণ জনগণ। মুক্তিযুদ্ধের আগেও ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে রক্ত ঝরিয়েছে বীর বাঙালি জাতি। স্বাধীনতার জন্য এত সব আন্দোলনে বারবার বীর বাঙালি রক্ত দিয়েছে বলেই কবি এ কথা বলেছেন।
SSC বাংলা ১ম পত্র তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা · সৃজনশীল
“আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়” বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর