'তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা'- কবির এই দৃঢ় উক্তির কারণ বুঝিয়ে লেখ।
উত্তর: প্রশ্নোক্ত পঙ্ক্তিটিতে কবি বাঙালির জন্মগত অধিকার স্বাধীনতা অর্জনের দিকটি তুলে ধরেছেন। ১৯৭১ সালে, পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ওপর বর্বর - নির্যাতন চালায়। তারা আগুন দিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। কবি সেই ধ্বংস আর হত্যাযজ্ঞের মধ্যেও অবলোকন করেন নবীন রক্তের প্রাণস্পন্দন ও আশা। তাই তিনি মুক্তিযুদ্ধকালে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন- এত আত্মত্যাগ যার উদ্দেশ্যে সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবেই।
SSC বাংলা ১ম পত্র তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা · সৃজনশীল
'তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা'- কবির এই দৃঢ় উক্তির কারণ বুঝিয়ে লেখ।
উত্তর