উদ্দীপকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর আচরণে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর আচরণে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার মুক্তিযুদ্ধের সময় এ দেশের সাধারণ মানুষের ওপর করা হানাদার বাহিনীর অত্যাচারের দিকটি প্রতিফলিত হয়েছে। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় 'পাকিস্তানি সেনাদের বাঙালির ওপর অত্যাচার ও নির্যাতন করার চিত্র ফুটে উঠেছে। ১৯৭১ সালে বাঙালি জাতিকে ধ্বংস করতে তারা মধ্যযুগীয় বর্বরতা চালায়। মুক্তিযুদ্ধকালে বাঙালির রক্তে তারা রক্তগঙ্গা বইয়ে দেয়। বাঙালির জীবনকে নরকে পরিণত করতে শহরের বুকে ট্যাংক দিয়ে গণহত্যা চালায়। তারা এ দেশের বুকে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো গর্হিত কাজ করে। উদ্দীপকে বাঙালিদের ওপর পাকিস্তানি শাসকগোষ্ঠীর বৈষম্যমূলক নীতির কথা বলা হয়েছে। তারা জোর করে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করতে চায়। অথচ পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি। পাকিস্তানি শাসকের অন্যায় ও স্বেচ্ছাচারী নির্দেশের বিরুদ্ধে বাংলার মানুষ রুখে দাঁড়ায়। এদেশের ছাত্র-শিক্ষকসহ আপামর জনতা উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং পাকিস্তানি শাসকগোষ্ঠীর হত্যা ও নির্যাতনের শিকার হয়। উদ্দীপক ও কবিতা উভয় জায়গায় পাকিস্তানি শাসকগোষ্ঠীর বাঙালিদের ওপর নির্মম অত্যাচারের দিকটি ফুটে উঠেছে। এভাবে কবিতায় পাকিস্তানিদের মুক্তিযুদ্ধের সময় এ দেশের সাধারণ মানুষের ওপর করা অত্যাচারের দিকটি উদ্দীপকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর আচরণের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা · সৃজনশীল
উদ্দীপকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর আচরণে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্ব…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর