'সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর'- চরণটি ব্যাখ্যা করো।
উত্তর: 'সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর'- চরণটিতে স্বাধীনতা যুদ্ধে হরিদাসীর স্বামীর মৃত্যুবরণকে বোঝানো হয়েছে। সনাতন ধর্মাবলম্বী নারীরা বিয়ে করলে তার চিহ্ন হিসেবে সিঁথিতে সিঁদুর পরে। দাম্পত্য জীবন যতদিন স্থায়ী হয়, ততদিন এই সিঁদুরও স্থায়ী হয়। যদি স্বামী মারা যায়, তাহলে স্ত্রীকে সিঁথির সিঁদুর মুছে ফেলতে হয়। হরিদাসীর স্বামী যুদ্ধে গিয়েছিল। সে শত্রুর হাতে প্রাণ দিয়েছে। ফলে হরিদাসী হয়েছে বিধবা। তার সিঁথির সিঁদুর মুছে গিয়েছে।
SSC বাংলা ১ম পত্র তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা · সৃজনশীল
'সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর'- চরণটি ব্যাখ্যা করো।
উত্তর