উদ্দীপকে "হাজার লাশের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।"- মন্তব্যটি উদ্দীপক ও 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: অপরিসীম আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করায় উদ্দীপকে "হাজার লাশের বিনিময়ে পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ” মন্তব্যটি উদ্দীপক ও 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার আলোকে যথার্থ। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় স্বাধীনতার জন্য বাঙালির আত্মত্যাগের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। স্বাধীন বাংলাদেশের পতাকার জন্য করতে হয়েছে অপরিসীম আত্মত্যাগ। লাখো বাঙালির প্রাণের বিনিময়ে তবেই অর্জিত হয়েছে স্বাধীনতা। উদ্দীপকের কবিতাংশে স্বাধীন বাংলাদেশের পতাকা অর্জনে বাঙালির আত্মত্যাগের চিত্র তুলে ধরা হয়েছে। নদীমাতৃক বাংলাদেশের সব নদীর পানিসম রক্তের বিনিময়ে যেন অর্জিত হয়েছে স্বাধীনতা। হাজারো লাশের স্তূপের ওপর শিয়ালদের উন্মত্ত উল্লাস একথাই প্রমাণ করে হাজারো লাশের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। উদ্দীপকের এই বিষয়টির ইঙ্গিত 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায়ও রয়েছে।
SSC বাংলা ১ম পত্র তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা · সৃজনশীল
উদ্দীপকে "হাজার লাশের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর