"উদ্দীপক-২, 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার মূল চেতনাকে ধারণ করে।"- মন্তব্যটির প্রাসঙ্গিকতা তুলে ধরো।
উত্তর: বাঙালির মুক্তির চেতনা ধারণ করায় "উদ্দীপক-২ 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার মূল চেতনাকে ধারণ করে"-মন্তব্যটি প্রাসঙ্গিক। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতাটি মুক্তিযুদ্ধের এক অনবদ্য দলিল। ১৯৭১ সালে বাঙালিরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। কৃষক, শ্রমিক, জেলে, রিকশাওয়ালাসহ আপামর জনসাধারণ সেই সংগ্রামে শামিল হয়। উদ্দীপকে স্বাধীনতা লাভের পর আপামর বাঙালির জীবনে সুদিন লাভের আশা ব্যক্ত হয়েছে। জন্মগতভাবে মানুষ স্বাধীনতা লাভের অধিকার পায়। পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বাঙালির এই অধিকারকে হরণ করা হয়েছিল। বাঙালিরা মুক্তির সংগ্রামে লিপ্ত হয়ে সেই অধিকার ছিনিয়ে এনেছে। স্বাধীনতা লাভ করলে বাঙালিদের সমস্ত আশা-আকাঙ্ক্ষা পূর্ণ হবে। দেশে আর কারও দুঃখ থাকবে না। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় পাকিস্তানি বাহিনীর পাশবিক অত্যাচার ও হত্যাযজ্ঞের দিকটির প্রতিফলন ঘটেছে। বাঙালিরা যুদ্ধ করে স্বাধীনতা সূর্য ছিনিয়ে আনার লক্ষ্যে অস্ত্রধারণ করেছে। সব শ্রেণি-পেশার মানুষ মুক্তিসংগ্রামের মাধ্যমে স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষায় আত্মত্যাগ স্বীকার করেছে। উদ্দীপকেও স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে। তাই বলা যায় যে, "উদ্দীপক-২ 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার মূল চেতনাকে ধারণ করে।" মন্তব্যটি প্রাসঙ্গিক।
SSC বাংলা ১ম পত্র তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা · সৃজনশীল
"উদ্দীপক-২, 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার মূল চেতনাকে …
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর