জলপাই রঙের ট্যাঙ্ককে দানবের সঙ্গে তুলনা করা হয়েছে কেন?
উত্তর: হানাদার বাহিনীর জলপাই রঙের ট্যাঙ্ক দানবের ক্ষিপ্রতায় কামানের গোলার তীব্র শব্দ নিয়ে শহরে প্রবেশ করেছিল বলে কবি সেটাকে দানব বলেছেন। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় বর্বর পাকিস্তানি যুদ্ধবাজদের নির্মমতার চিত্র প্রতিফলিত হয়েছে। তারা বাঙালিদের ওপর নির্মম অত্যাচার চালায়। তারা ছাত্র, শিক্ষক, সাংবাদিকসহ সর্বসাধারণ মানুষকে হত্যা করে। জলপাই রঙের ট্যাঙ্ক রাস্তায় নেমে আসে। ট্যাঙ্কের কামানের গোলায় ছাত্রাবাস, বস্তি সব ধ্বংস করে দেয়। রূপকথার দানবের মতো চিৎকার করতে করতে সেই ট্যাঙ্ক গুলো ছুটে চলে শহরময়। এই প্রসঙ্গেই কবি জলপাই রঙের ট্যাঙ্ককে দানব বলেছেন।
SSC বাংলা ১ম পত্র তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা · সৃজনশীল
জলপাই রঙের ট্যাঙ্ককে দানবের সঙ্গে তুলনা করা হয়েছে কেন?
উত্তর