উদ্দীপক-১-এর সঙ্গে "তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক-১-এর সঙ্গে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার যুদ্ধে বিধ্বস্ত, নিপীড়িত বাঙালিদের স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষার দিকটি সাদৃশ্যপূর্ণ। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় ১৯৭১ সালের নারকীয় যুদ্ধের চিত্র ফুটে উঠেছে। পাকিস্তানি বাহিনীর অত্যাচারে বহু বাঙালি প্রাণ হারিয়েছে। ছাত্রাবাস-বস্তি উজাড় হয়েছে। হরিদাসী স্বামীহারা হয়েছে, সাকিনা বিবি সম্ভ্রম হারিয়েছে, শিশু হারিয়েছে মা-বাবাকে। স্বাধীনতার প্রতীক্ষায় প্রহর গুনছে বাঙালিরা। উদ্দীপক-১-এ মুক্তিযুদ্ধকালীন ধ্বংসপ্রাপ্ত দেশের অবস্থা চিত্রিত হয়েছে। বহু মানুষ গৃহহীন হয়ে বিনিদ্র রাত কাটিয়েছে। ঘর-বাড়ি, সহায়-সম্বল হারিয়ে হয়েছে নিঃস্ব। তারা যুদ্ধের বিভীষিকাময় অন্ধকার রাত শেষ হওয়ার প্রত্যাশায় প্রহর গুনছে। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় মুক্তিযুদ্ধের ধ্বংস যজ্ঞের চিত্র যেমন চিত্রায়িত হয়েছে, তেমনই বাঙালিদের স্বাধীনতা প্রত্যাশার দিকটিও উন্মোচিত হয়েছে। উদ্দীপকেও একই সুর ধ্বনিত হয়েছে। এভাবে উদ্দীপক-১-এর সঙ্গে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষার দিকটি সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা · সৃজনশীল
উদ্দীপক-১-এর সঙ্গে "তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার সাদৃশ…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর