উদ্দীপকের করিমন 'বহিপীর' নাটকের কোন চরিত্রকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের করিমন 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রকে নির্দেশ করে। 'বহিপীর' নাটকের অন্যতম প্রতিবাদী চরিত্র হলো তাহেরা। তাহেরার বাবা-মা বহিপীরের অন্ধভক্ত হলেও তাহেরা বহিপীরের অন্ধভক্ত নয়। তাহেরার বাবা-মা তাহেরাকে বহিপীরের সাথে বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তাহেরা সে বিয়েতে রাজি ছিল না। তাই সে বাড়ি ছেড়ে পালিয়েছিল। জমিদার পত্নী খোদেজা তাকে বজরায় আশ্রয় দিয়েছিল। খোদেজা বহিপীরের হাতে তাহেরাকে তুলে দিতে চেয়েছিল। এমতাবস্থায় তাহেরা সেখানেও প্রতিবাদ জানায়। হাশেম ব্যতীত সবাই তাহেরার বিপক্ষে থাকলেও তাহেরা অনমনীয় ভূমিকা পালন করে। উদ্দীপকের রহিম আলী তার মেয়ে করিমনের বিয়ে ঠিক করে। কিন্তু করিমনের এখনও বিয়ের বয়স হয়নি। করিমন এ বিয়েতে রাজি নয়। তবুও তার বাবা জোর করেই তার বিয়ে দিতে চায়। এখবর শুনে সাংবাদিক অভি ও তার লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। বাল্যবিয়ের এ খবর ভিডিয়ো করে মিডিয়াতে প্রকাশ করতে চায়। এমনকি পুলিশকেও সবকিছু জানাতে চায়। এতে রহিম আলী তার ভুল বুঝতে পারে। ফলে করিমনের অসম বিয়ে ভেঙে যায়। 'বহিপীর' নাটকেও তাহেরার প্রতিবাদী মনোভাবের কারণে বহিপীরের সাথে অসম বিয়ে হয়নি। উদ্দীপকের করিমন ও 'বহিপীর' নাটকের তাহেরার অসম বিয়ে ভেঙে গেছে। তাই আমরা বলতে পারি উদ্দীপকের করিমন 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রকে নির্দেশ করে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের করিমন 'বহিপীর' নাটকের কোন চরিত্রকে নির্দেশ করে? ব্যাখ্যা …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর