উদ্দীপকের আরমান সাহেবের মা 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? তুলে ধরো।
উত্তর: উদ্দীপকের আরমান সাহেবের মা 'বহিপীর' নাটকের খোদেজার সাথে সাদৃশ্যপূর্ণ। 'বহিপীর' নাটকের খোদেজা কুসংস্কারাচ্ছন্ন ও ধর্মভীরু। বজরায় একটা অচেনা মেয়েকে সে আশ্রয় দেয়। কিন্তু যখন সে জানতে পারে মেয়েটিকে জোর করে পিরের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে তখন সে তাকে পিরের কাছে ফিরিয়ে দিতে চেয়েছে। সে মনে করে, পিরের যেকোনো কাজের বিরোধীতা করলে অভিশাপের মুখে পড়তে হবে। সে এটা বুঝতে চেষ্টা করে না যে, পির সাহেব অন্যায় করলে তা বৈধ হয় না। এখানে খোদেজার মধ্যে ধর্মভীরুতা ও কুসংস্কার পরিলক্ষিত হয়। উদ্দীপকের আরমান সাহেবের মা একজন অন্ধ ধর্মভীরু ও কুসংস্কারমনা নারী। তিনি ছেলেকে বিয়ে দিয়েছেন আট বছর হলো। কিন্তু এখনো ছেলে নিঃসন্তান। অনেক ভেবে তার মা পিরের পানি পড়া আনতে যায়। এতে আরমান সাহেব রাগ করলেও তার মায়ের অন্ধ ধর্ম বিশ্বাস অটুট থাকে। তার মায়ের ভেদ-জ্ঞান যে, পিরেরা হলো আল্লাহর অলি। সকল অসম্ভবকে সম্ভব করতে পারে। পিরকে তার মা বাবা বলে সম্বোধন করেন। তার এমন মনোভাবে অন্ধ ধর্মীয় বিশ্বাস ও কুসংস্কার ফুটে ওঠে। তাই বলা যায়, উদ্দীপকের আরমান সাহেবের মা আলোচ্য নাটকের খোদেজার সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের আরমান সাহেবের মা 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর