উদ্দীপকের অভি এবং 'বহিপীর' নাটকের হাশেম উভয়ের চিন্তাচেতনা একই ধারায় উৎসারিত- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: উদ্দীপকের অভি এবং 'বহিপীর' নাটকের হাশেম উভয়ের চিন্তাচেতনা একই ধারায় উৎসারিত-উক্তিটি যথার্থ। 'বহিপীর' নাটকের একটি আত্মসচেতন চরিত্র হলো হাশেম আলি। হাশেম আলি আধুনিক শিক্ষায় শিক্ষিত। তার মনের মধ্যে কোনো ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কার নেই। সে বহিপীরের কর্মকাডকে সমর্থন করেনি। বরং বহিপীরের অপকর্মের তীব্র প্রতিবাদ জানিয়েছে। বহিপীর জোরপূর্বক তাহেরাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু তাহেরা উক্ত বিয়েতে রাজি ছিল না। এজন্য হাশেম বহিপীরের হাত থেকে তাহেরাকে রক্ষা করে। তাহেরার অসম বিয়ে ভেঙে দিয়ে তাহেরাকে বিপদমুক্ত করে। উদ্দীপকের দিকে লক্ষ করলে দেখা যায়, রহিম আলি তার নাবালিকা মেয়ে করিমনের বিয়ে ঠিক করে। যা সমাজে বাল্যবিয়ে হিসেবে পরিচিত। রহিম আলি তার মেয়েকে জোরপূর্বক বিয়ে দিতে চেয়েছিল। এমতাবস্থায় সেখানে সাংবাদিক অভি হাজির হয়। অভি এ অসম বিয়ে ভেঙে দেওয়ার জন্য রহিম আলিকে অনুরোধ জানায়। আর তা না হলে এ খবর পুলিশসহ মিডিয়াতে ছড়িয়ে দিতে চায়। এতে রহিম আলি তার ভুল স্বীকার করে বিয়ে বন্ধ করে। ফলে করিমন অসম বিয়ের হাত থেকে রক্ষা পায়। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের অভি এবং 'বহিপীর' নাটকের হাশেম উভয়ের চিন্তাচেতনা ও দৃষ্টিভঙ্গির মধ্যে গভীর মিল রয়েছে। তারা দুজনেই অসহায় মেয়ের পাশে দাঁড়িয়েছে। অসম বিয়ের হাত থেকে অসহায় মেয়ে দুটিকে বাঁচিয়েছে। তারা দুজনেই সমাজসচেতন ও প্রতিবাদী চিন্তাধারায় বিশ্বাসী। প্রক্ষাপটগত কিছু ভিন্নতা থাকলেও তাদের উদ্দেশ্য ও কর্মতৎপরতা মূলত এক ও অভিন্ন। সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য তারা উক্ত কর্ম সম্পাদন করেছে। কাজেই উদ্দীপকের অভি ও 'বহিপীর' নাটকের হাশেমের চিন্তাধারা মূলত একই ধারায় প্রবাহিত। তাই আমরা বলতে পারি, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের অভি এবং 'বহিপীর' নাটকের হাশেম উভয়ের চিন্তাচেতনা একই ধারা…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর