উদ্দীপকের নিটোলের সাথে 'বহিপীর' নাটকের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের নিটোলের সাথে 'বহিপীর' নাটকের হাশেম আলি চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'বহিপীর' নাটকে হাশেম আলি জমিদারপুত্র। সে এই নাটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। সে অত্যন্ত শান্তভাবে বহিপীরের কূটচালকে মোকাবিলা করেছে এবং পরিশেষে জয়লাভ করেছে। জমিদারপুত্র হলেও বৈষয়িক বিবেচনা তার কাছে কম। জমিদারি নিয়ে সে ভাবে না। সে বিএ পাশ। উদ্দীপকের নিটোলও শিক্ষিত ছেলে। পিতার জমিদারি চলে গেলে এবং প্রেস বসাতে না পারলেও সে চিন্তিত নয়। সে ভাবে, যখন পড়ালেখা করেছে তখন একটা কিছু হয়ে যাবে। উদ্দীপকের নিটোল বাস্তববাদী একটি ছেলে। সে যেমন শিক্ষিত তেমনি সচেতন। সে অন্যের উপকার করতে সদাতৎপর। সে আধুনিক মননের একটি ছেলে। মাজেদা এবার এইচএসসি পরীক্ষা দেবে। এখনই সৎমা তাকে বিয়ে দিতে চায়। বাবাকে ঘটক ডাকার কথা বলে। কিন্তু মাজেদা লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতে চায়। তার এই ইচ্ছার প্রতি সম্মান জাগিয়েছে সদ্য বিশ্ববিদ্যালয় পাশ করা নিটোল। নিটোল তার বাবা-মাকে বুঝিয়েছে যাতে তাকে এখনই বিয়ে না দিয়ে পড়ালেখা করার সুযোগ দেয়। এক পর্যায়ে নিটোলের কথা তারা রাখে। নিটোল যেমন আধুনিক ও মানবিক অনুভূতিসম্পন্ন ছেলে তেমনি 'বহিপীর' নাটকের হাশেম আলি এক সহায়ক চরিত্র। সে বজরায় আগত মেয়েটির সমস্যার প্রকৃতি উপলব্ধি করে। সে তার প্রতি সহানুভূতিসম্পন্ন হয়ে পড়ে। মেয়েটি আত্মহনন করতে গেলে সে তাকে রক্ষা করে। এভাবে উদ্দীপকের নিটোলের সাথে হাশেম আলি চরিত্রের সাদৃশ্য ফুটে উঠে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের নিটোলের সাথে 'বহিপীর' নাটকের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে ত…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর