'বহিপীর' নাটকের তাহেরার বাবা উদ্দীপকের জাহিদার মতো হলে নাটকের পরিণতি ভিন্ন হতে পারত।"- মন্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: ""বহিপীর' নাটকের তাহেরার বাবা উদ্দীপকের জাহিদার মতো হলে নাটকের পরিণতি ভিন্ন হতে পারত।" মন্তব্যটি যথার্থ। 'বহিপীর' নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র তাহেরা। তাকে কেন্দ্র করেই নাটকের ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে। অন্ধ পিরভক্তির কারণে তাহেরার বাবা কিশোরী তাহেরাকে একজন অসম বয়সি পিরের সাথে বিয়ে দেয়। তা না হলে পিরের বদদোয়ায় তারা ধ্বংস হয়ে যাবে। উদ্দীপকের জাহিদা সময়জ্ঞানসম্পন্ন এক নারী। তার স্বামী বেঁচে নেই কিন্তু দায়িত্ব-জ্ঞান রয়েছে। অভাবের সংসারে তার দুটি কন্যা সন্তান রয়েছে। সে ঢাকার এক বস্তিতে বাস করে। সে গার্মেন্টসে চাকরি করে। তার বড়ো মেয়ে নবম শ্রেণিতে পড়ে। রাহেলা তাকে মেয়ের বিয়ে দিয়ে বোঝা কমাতে বলে কিন্তু জাহিদা তার কথায় কান দেয়নি বরং সে বলেছে মেয়ে তার পড়াশোনা করুক। পড়াশোনার ব্যাপারে সে মেয়েকে উৎসাহ দেয়। যা তাহেরার বাবার মধ্যে পরিলক্ষিত হয় না। 'বহিপীর' নাটকের তাহেরার বাবা একজন নীচ ও কুসংস্কারমনা লোক। তার বাবা তাকে এক বৃদ্ধ পিরের সাথে বিয়ে দেয়। যার ফল ভালো হয়নি। তাহেরা এ অসম বিয়ে মেনে না নিয়ে বাড়ি থেকে পালিয়েছে। সে শহরগামী বজরায় চড়ে বসেছে। সে বৃদ্ধর সাথে তার না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেনি। এ হিসেবে তাহেরা একটি অনমনীয় চরিত্র। সবশেষে তাহেরা নতুন জীবনের সন্ধানে হাশেম আলির হাত ধরে চলে যায়। কিন্তু জাহিদার মা মেয়ের ব্যাপারে সচেতন ছিল এবং তাকে পড়াশোনো করতে উৎসাহ দিত। তাই তাহেরার বাবা উদ্দীপকের জাহিদার মতো হলে নাটকের পরিস্থিতি ভিন্ন হতে পারত।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'বহিপীর' নাটকের তাহেরার বাবা উদ্দীপকের জাহিদার মতো হলে নাটকের পরিণত…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর