"উদ্দীপকের মাজেদা 'বহিপীর' নাটকের তাহেরার চেয়ে অধিকতর আধুনিক।"- বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের মাজেদা 'বহিপীর' নাটকের তাহেরার চেয়ে অধিকতর আধুনিক।"- মন্তব্যটি যথার্থ। 'বহিপীর' নাটকের তাহেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। তাকে কেন্দ্র করেই এ নাটকের গঠনাপ্রবাহ আবর্তিত হয়েছে। তার স্বভাবে দুটি দিক ফুটে উঠেছে। একটি মানবিক অন্যটি সে অনমনীয়। তাকে বিশ শতকের প্রারম্ভে নারী অধিকার ও জাগরণের প্রতীক বলা যায়। উদ্দীপকের মাজেদা আধুনিক মননশীল নারী। তাকেও নারী জাগরণের প্রতীক বলা যায়। সে মধ্যবিত্ত ঘরের মেয়ে। সে স্থানীয় কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেবে। সে পড়ালেখা করে প্রতিষ্ঠিত হতে চায়। ঘরে তার সৎমা। এই মা তার বাবাকে চাপ দেয় মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু মেয়ে এখনই বিয়ে করবে না। অন্যদিকে তাহেরাকে বিয়ে দিলে সে পালিয়ে যায়। সে অসম অন্যায় বিয়ে মেনে নেয়নি। 'বহিপীর' নাটকের তাহেরা ততটা আধুনিক হতে পারেনি যতটা পেরেছে উদ্দীপকের মাজেদা। কারণ যখন সে জমিদারের অসহায়ত্বের কথা জেনেছে তখনই বৃদ্ধ পিরের সাথে যেতে রাজি হয়েছে। তাহেরার মধ্যে ঐ শিক্ষা নেই যা মাজেদার মধ্যে আছে। তাহেরা যদিও মানবিকতার পরিচয় দেওয়া একটি অনমনীয় চরিত্র তথাপি আধুনিকতায় এগিয়ে আছে মাজেদা। কারণ তার একটা স্বপ্ন-সাধ আছে আর সেটা হলো পড়ালেখা করে প্রতিষ্ঠিত হওয়া, তারপর বিয়ে করা। এদিকটা তাহেরার মাঝে প্রতিফলিত হয়নি। তাই বলা যায়, উদ্দীপকের মাজেদা নাটকের তাহেরার চেয়ে অধিকতর আধুনিক।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"উদ্দীপকের মাজেদা 'বহিপীর' নাটকের তাহেরার চেয়ে অধিকতর আধুনিক।"- বি…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর