'দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষাকেন্দ্র'- বহিপীর কেন একথা বলেন?
উত্তর: জমিদার হাতেম আলির জমিদারি হারানো ও বিয়ের আসর থেকে বউ পালিয়ে যাওয়ার অবস্থার পরিপ্রেক্ষিতে বহিপীর প্রশ্নোক্ত কথাটি বলেছেন। হাতেম আলি নিশ্চিত ছিল তার জমিদারি হারানোর ব্যাপারে। বহিপীরের কাছে সে প্রথমে গোপন করলেও পরে সত্যি কথা বলে। বহিপীরও তার দুরবস্থার কথা হাতেম আলির কাছে স্বীকার করে। দুজনেই যখন বিপর্যস্থ অবস্থার সম্মুখীন তখন পির হাতেম আলিকে আল্লাহর ওপর ভরসা রাখতে বলেন। কেননা তার বিশ্বাস দুনিয়াটা এক মস্ত বড়ো পরীক্ষাক্ষেত্র আর আল্লাহ তাদের পরীক্ষা নিচ্ছেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষাকেন্দ্র'- বহিপীর কেন একথা বলেন?
উত্তর