উদ্দীপকে বর্ণিত সরলমনা মানুষ 'বহিপীর' নাটকের কার বা কাদের প্রতিনিধিত্ব করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সরলমনা মানুষ 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের প্রতিনিধিত্ব করেন। 'বহিপীর' নাটকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মুসলমান সমাজে জেঁকে বসা পিরপ্রথা, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের দিকটি বর্ণিত হয়েছে। এ নাটকে খোদেজা চরিত্রটি একটি কুসংস্কারাচ্ছন্ন চরিত্র। তিনি তাহেরাকে পিরের কাছে ফিরে যেতে বলেন। কারণ তিনি মনে করেন, পিরের স্ত্রী হওয়া সৌভাগ্যজনক এবং পিরের কথায় অবাধ্য হলে ক্ষতিগ্রস্ত হতে হবে। এজন্য পুত্র হাশেমকেও পিরের বিরোধিতা করতে নিষেধ করেন। উদ্দীপকে বর্ণিত হয়েছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের সড়ক ঘেঁষে মনুফকির নামে একজন ওঝা আস্তানা গেঁড়েছে। ওখানে সাধারণ মানুষের আনাগোনা বেড়ে যায়। সরলমনা মানুষেরা টাকা, পয়সা, উপহার সামগ্রী দিয়ে মনুফকিরকে অঢেল সম্পত্তির মালিক করে তোলে। উক্ত আস্তানাকে কেন্দ্র করে সুযোগ সন্ধানী চক্র গড়ে ওঠে এবং এলাকায় অপরাধ প্রবণতা ও কুসংস্কার বেড়ে যায়। উদ্দীপকের সাধারণ সরলমনা মানুষের অন্ধবিশ্বাস এবং 'বহিপীর' নাটকের খোদেজার পির সম্পর্কে বিশ্বাস যেন একই সূত্রে গ্রনিথত। তাই বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত সরলমনা মানুষ 'বহিপীর' নাটকের খোদেজার প্রতিনিধিত্ব করেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সরলমনা মানুষ 'বহিপীর' নাটকের কার বা কাদের প্রতিনিধি…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর