"এমন মেয়েও কারও পেটে জন্মায়, জানতাম না"- খোদেজার উক্তিটির কারণ বুঝিয়ে লেখো।
উত্তর: কুসংস্কারাচ্ছন্ন সমাজে তাহেরা বৃদ্ধের সঙ্গে বিয়েতে সম্মত না হয়ে পালিয়ে জমিদারের স্ত্রী খোদেজার কাছে আশ্রয় পায়। খোদেজা তাহেরার সাহস দেখে উপর্যুক্ত উক্তিটি করেন। বিয়েতে পুরুষের মতো নারীরও মতামতের ব্যাপার থাকে, যে কারণে বৃদ্ধ পীরের সঙ্গে স্ত্রী হিসেবে নিজেকে মেনে নিতে পারেনি তাহেরা। তাই বিয়ের রাতেই সে পালিয়ে যায়। মাতৃসুলভ স্নেহানুভূতি নিয়ে পালিয়ে আসা তাহেরাকে নিজেদের বজরায় আশ্রয় দেয় জমিদার পত্নী খোদেজা। বিয়ের রাতে ঘর ছেড়ে পালিয়ে আসা তাহেরার সাহস দেখে জমিদার গিন্নি খোদেজা ভর্ৎসনা করে প্রশ্নোক্ত উক্তিটি করেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"এমন মেয়েও কারও পেটে জন্মায়, জানতাম না"- খোদেজার উক্তিটির কারণ বুঝিয়ে লেখো।
উত্তর