উদ্দীপকের আরমান সাহেবের সাথে 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আরমান সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'বহিপীর' নাটকের হাতেম আলি একজন ক্ষয়িষ্ণু জমিদার। তার জমিদারি একেবারে শেষ পর্যায়ে এসে পৌছেছে। কারণ খাজনার টাকা পরিশোধ করতে না পারলে তার এতদিনের জমিদারি নিলামে উঠবে। এজন্য হাতেম আলি তার বন্ধু আনোয়ারের নিকট টাকা ধার নেওয়ার জন্য চিকিৎসার অজুহাতে শহরে যান। কিন্তু তার বন্ধুর নিকট থেকে টাকা ধার পাননি। তাই অত্যন্ত নিরাশ হয়ে ফিরে আসেন। হাতেম আলির বজরায় অবস্থানরত বহিপীর শর্ত সাপেক্ষে টাকা ধার দিতে চান। তবে শর্ত দেন যেন তাহেরাকে তার হাতে তুলে দেওয়া হয়। হাতেম আলি তাহেরার ভবিষ্যৎ চিন্তা করে শর্ত সাপেক্ষে টাকা নিতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। উদ্দীপকের আরমান সাহেবের ছেলে কঠিন রোগে আক্রান্ত। টাকার অভাবে তিনি ছেলের চিকিৎসা করাতে পারছেন না। এজন্য প্রতিবেশী জোতদার বাদশা মিয়ার কাছে টাকা ধার চান। বাদশা মিয়া টাকা ধার দিতে রাজি হন তবে শর্ত হিসেবে তার ছেলের সাথে আরমান সাহেবের মেয়ের বিয়ে দিতে চান। কিন্তু আরমান সাহেবের মেয়ে এরূপ শর্তে বিয়ে করতে অস্বীকার করে। ফলে তার সাথে বাদশা মিয়ার ছেলের বিয়ে ভেঙে যায়। আরমান সাহেব তার মেয়ের অমতের বিষয়টি বাদশা মিয়াকে অবহিত করেন। তিনি টাকা ধার নেওয়ার জন্য শর্ত হিসেবে মেয়ের বিয়ে দিতে দ্বিমত পোষণ করেন। তাই বলা যায়, উদ্দীপকের আরমান সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের আরমান সাহেবের সাথে 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য র…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর