শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মনুফকিরকে 'বহিপীর' নাটকের বহিপীরের যথার্থ প্রতিনিধি বলা যায় কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকের মনুফকিরকে 'বহিপীর' নাটকের বহিপীরের যথার্থ প্রতিনিধি বলা যায় না। গ্রামাঞ্চলের অনেক মানুষই অল্পশিক্ষিত, ধর্মান্ধ ও অজ্ঞ। কুসংস্কার তাদের মজ্জায় মিশে আছে। কিছু ধর্মব্যবসায়ী সরলপ্রাণ মানুষের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে লাভবান হয়। ফলে সহজ-সরল গ্রামবাসী এই প্রতারণার শিকার হয় বেশি। উদ্দীপকে বর্ণিত মনুফকির নামে এক ভড ধর্মব্যবসায়ী সরলমনা মানুষের টাকা-পয়সা ও উপহার সামগ্রী নিয়ে অঢেল সম্পদের মালিক বনে যায়। সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে মনুফকিরের আস্তানাকে কেন্দ্র করে কিছু অসাধু সুযোগ সন্ধানী চক্র গড়ে ওঠে। ফলে এলাকায় অপরাধ প্রবণতা ও কুসংস্কার বেড়ে যায়। 'বহিপীর' নাটকের পির ধর্মকে ব্যবহার করে জীবিকানির্বাহ করে। জৈবিক চাহিদা পূরণ করতেও ধর্মকে কাজে লাগায়। কিন্তু তার মধ্যে একটি মানবিক গুণও লক্ষ করা যায়। সে শেষ পর্যন্ত জমিদারকে বিনা শর্তে সাহায্য করে এবং তাহেরা হাশেমের সঙ্গে চলে যাওয়াকে মেনে নিয়ে যুগ সচেতনতার পরিচয় দেয়। কিন্তু উদ্দীপকের মনুফকিরের মধ্যে তেমন কোনো বৈশিষ্ট্য ফুটে ওঠেনি। তাই বলা যায়, উদ্দীপকের মনুফকিরকে 'বহিপীর' নাটকের বহিপীরের যথার্থ প্রতিনিধি বলা যায় না।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

উদ্দীপকের মনুফকিরকে 'বহিপীর' নাটকের বহিপীরের যথার্থ প্রতিনিধি বলা য…

উদ্দীপক

বছর কয়েক আগে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে সড়ক ঘেঁষে মনুফকির নামে এক ওঝা আস্তানা গাঁড়ে। কিছুদিনের মধ্যে তার আস্তানায় সাধারণ মানুষের আনাগোনা বেড়ে যায়। সরলমনা মানুষের টাকা-পয়সা ও উপহার সামগ্রী পেয়ে অল্পদিনেই মনুফকির অঢেল সম্পদের মালিক বনে যায়। অল্পদিনের মধ্যে উক্ত ওঝার আস্তানাকে কেন্দ্র করে একটি সুযোগ সন্ধানী চক্র গড়ে উঠে। ফলে এলাকায় অপরাধ প্রবণতা ও কুসংস্কার বাড়তে থাকে।

Mymensingh · 2023

উত্তর

বহিপীরের সহকারীর নাম হকিকুল্লাহ।

উত্তর

জমিদার হাতেম আলির জমিদারি হারানো ও বিয়ের আসর থেকে বউ পালিয়ে যাওয়ার অবস্থার পরিপ্রেক্ষিতে বহিপীর প্রশ্নোক্ত কথাটি বলেছেন। হাতেম আলি নিশ্চিত ছিল তার জমিদারি হারানোর ব্যাপারে। বহিপীরের কাছে সে প্রথমে গোপন করলেও পরে সত্যি কথা বলে। বহিপীরও তার দুরবস্থার কথা হাতেম আলির কাছে স্বীকার করে। দুজনেই যখন বিপর্যস্থ অবস্থার সম্মুখীন তখন পির হাতেম আলিকে আল্লাহর ওপর ভরসা রাখতে বলেন। কেননা তার বিশ্বাস দুনিয়াটা এক মস্ত বড়ো পরীক্ষাক্ষেত্র আর আল্লাহ তাদের পরীক্ষা নিচ্ছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সরলমনা মানুষ 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের প্রতিনিধিত্ব করেন। 'বহিপীর' নাটকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মুসলমান সমাজে জেঁকে বসা পিরপ্রথা, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের দিকটি বর্ণিত হয়েছে। এ নাটকে খোদেজা চরিত্রটি একটি কুসংস্কারাচ্ছন্ন চরিত্র। তিনি তাহেরাকে পিরের কাছে ফিরে যেতে বলেন। কারণ তিনি মনে করেন, পিরের স্ত্রী হওয়া সৌভাগ্যজনক এবং পিরের কথায় অবাধ্য হলে ক্ষতিগ্রস্ত হতে হবে। এজন্য পুত্র হাশেমকেও পিরের বিরোধিতা করতে নিষেধ করেন। উদ্দীপকে বর্ণিত হয়েছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের সড়ক ঘেঁষে মনুফকির নামে একজন ওঝা আস্তানা গেঁড়েছে। ওখানে সাধারণ মানুষের আনাগোনা বেড়ে যায়। সরলমনা মানুষেরা টাকা, পয়সা, উপহার সামগ্রী দিয়ে মনুফকিরকে অঢেল সম্পত্তির মালিক করে তোলে। উক্ত আস্তানাকে কেন্দ্র করে সুযোগ সন্ধানী চক্র গড়ে ওঠে এবং এলাকায় অপরাধ প্রবণতা ও কুসংস্কার বেড়ে যায়। উদ্দীপকের সাধারণ সরলমনা মানুষের অন্ধবিশ্বাস এবং 'বহিপীর' নাটকের খোদেজার পির সম্পর্কে বিশ্বাস যেন একই সূত্রে গ্রনিথত। তাই বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত সরলমনা মানুষ 'বহিপীর' নাটকের খোদেজার প্রতিনিধিত্ব করেন।

উত্তর

উদ্দীপকের মনুফকিরকে 'বহিপীর' নাটকের বহিপীরের যথার্থ প্রতিনিধি বলা যায় না। গ্রামাঞ্চলের অনেক মানুষই অল্পশিক্ষিত, ধর্মান্ধ ও অজ্ঞ। কুসংস্কার তাদের মজ্জায় মিশে আছে। কিছু ধর্মব্যবসায়ী সরলপ্রাণ মানুষের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে লাভবান হয়। ফলে সহজ-সরল গ্রামবাসী এই প্রতারণার শিকার হয় বেশি। উদ্দীপকে বর্ণিত মনুফকির নামে এক ভড ধর্মব্যবসায়ী সরলমনা মানুষের টাকা-পয়সা ও উপহার সামগ্রী নিয়ে অঢেল সম্পদের মালিক বনে যায়। সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে মনুফকিরের আস্তানাকে কেন্দ্র করে কিছু অসাধু সুযোগ সন্ধানী চক্র গড়ে ওঠে। ফলে এলাকায় অপরাধ প্রবণতা ও কুসংস্কার বেড়ে যায়। 'বহিপীর' নাটকের পির ধর্মকে ব্যবহার করে জীবিকানির্বাহ করে। জৈবিক চাহিদা পূরণ করতেও ধর্মকে কাজে লাগায়। কিন্তু তার মধ্যে একটি মানবিক গুণও লক্ষ করা যায়। সে শেষ পর্যন্ত জমিদারকে বিনা শর্তে সাহায্য করে এবং তাহেরা হাশেমের সঙ্গে চলে যাওয়াকে মেনে নিয়ে যুগ সচেতনতার পরিচয় দেয়। কিন্তু উদ্দীপকের মনুফকিরের মধ্যে তেমন কোনো বৈশিষ্ট্য ফুটে ওঠেনি। তাই বলা যায়, উদ্দীপকের মনুফকিরকে 'বহিপীর' নাটকের বহিপীরের যথার্থ প্রতিনিধি বলা যায় না।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক
নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?
খ
"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
ঘ
"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5."এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভগ্নিপতি মারা যাওয়ার পর মঞ্জুর সাহেব তার ভগিনী মাজেদার দায়িত্ব নেয়। মাজেদাকে সে তার বাড়িতে নিয়ে আসে। দ্বিতীয়বার ভগিনীকে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন দেখা দেয়। তাই বাধ্য হয়ে মাজেদাকে এক ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুর সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে এবং বিয়ে ভেঙে দেয়।
ক
'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?
খ
জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ
উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরো।
ঘ
মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের মত নয়- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আজাদের বাবা নামকরা পির ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।
ক
'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?
খ
"বিয়ে হলো তকদিরের কথা"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো।
ঘ
উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিউদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা ক"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিউদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরজমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।