"একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন গড়তে পারবে"- কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর: ছাপাখানা তৈরির স্বপ্ন ভেঙে যাওয়ার আশঙ্কায় নিজের ওপর আস্থা রাখতে গিয়ে হাশেম প্রশ্নোক্ত কথাটি বলেছে। হাশেম আলির স্বপ্ন ছিল একটি ছাপাখানা প্রতিষ্ঠা করা। কিন্তু সূর্যাস্ত আইনে বাবার জমিদারি হাতছাড়া হয়ে গেলে সেটি আর সম্ভব হয় না। তাই সে নিজের যোগ্যতার ওপর আস্থা রাখতে গিয়ে বলেছে, 'একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন গড়তে পারব।' মূলত বাস্তবতাকে মেনে নিতেই হাশেম আলি নিজের যোগ্যতার ওপর আস্থা রেখে প্রশ্নোক্ত কথাটি বলেছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন গড়তে পারবে"- কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর