উদ্দীপকে বর্ণিত বিষয়টি 'বহিপীর' নাটকের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি নয়- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত অন্ধ ধর্মীয় বিশ্বাস ও কুসংস্কারের বিষয়টি 'বহিপীর' নাটকের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি নয়। 'বহিপীর' নাটকের খোদেজা সমাজে প্রচলিত সংস্কারে বিশ্বাসী একজন নারী। বিয়েকে তিনি ভাগ্যের ব্যাপার বলে মনে করেন। তাই বৃদ্ধ পিরের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হলেও খোদেজা চান, তাহেরা তার সঙ্গে জীবন কাটিয়ে দিক। তিনি মনে করেন, পিরের কথা শুনতে হয়। পিরের বদদোয়া নিতে হয় না। তা না হলে অমঙ্গল হয়। উদ্দীপকে কুসংস্কার, অন্ধ ধর্মীয় বিশ্বাস ফুটে উঠেছে। আরমান সাহেবের মায়ের মনে দৃঢ় বিশ্বাস, পিরের পানি পড়া খেলে ছেলে সন্তানের মুখ দেখবে। পির বাবা চাইলে নিশ্চয়ই ঘর আলোকিত করে সন্তান আসবে। এমন বিশ্বাস 'বহিপীর' নাটকেও বিদ্যমান। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, 'বহিপীর' নাটকের বিষয়-পরিসর ব্যাপক ও বিস্তৃত। কারণ এ নাটকের হাতেম আলি একজন ক্ষয়িষ্ণু জমিদার। তাহেরা একটি প্রতিবাদী চরিত্র। হাশেম আলি বহিপীরের বিপরীত চরিত্র। জমিদার গিন্নি অত্যন্ত সাদামাটা একটি চরিত্র। এসবের আলোচনা উদ্দীপকে নেই। তাই যথার্থই বলা যায়, উদ্দীপকে বর্ণিত বিষয়টি 'বহিপীর' নাটকের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি নয়।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়টি 'বহিপীর' নাটকের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি নয়- ম…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর