শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের সুফিয়া এবং 'বহিপীর' নাটকের তাহেরার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীতধর্মী"- উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর: "উদ্দীপকের সুফিয়া এবং 'বহিপীর' নাটকের তাহেরার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীতধর্মী।"- উক্তিটি যথার্থ। 'বহিপীর' নাটকের তাহেরা এক স্বাধীনচেতা প্রতিবাদী চরিত্র। তার আচরণে এক সময় নমনীয়তা, অন্য আরেক সময়ে মানবিকতা ফুটে উঠেছে। তারা বাবা ও সৎমা ছিল কুসংস্কারাচ্ছন্ন ও প্রগতিহীন। তৎকালীন সমাজব্যবস্থায় ব্যক্তিস্বাধীনতাকে মূল্য দেওয়া হতো না। উদ্দীপকের সুফিয়া সংমায়ের সংসারে বড়ো হয়েছে। তার স্বভাবে কেবল অনমনীয় ভাবই ফুটে উঠেছে। কোনো প্রতিবাদী চেতনা লক্ষণীয় নয়। এক বয়স্ক লোকের সাথে তাকে বিয়ে দেওয়া হচ্ছে। অথচ সে অনিচ্ছা সত্ত্বেও বিয়েতে রাজি হয়ে যায়। সে জীবন সম্পর্কে সম্পূর্ণ অসচেতন ও প্রতিবাদহীন। কিন্তু তাহেরার স্বভাবে সেটি পরিলক্ষিত হয়নি। 'বহিপীর' নাটকে তাহেরার চরিত্রে প্রতিবাদী এবং অনমনীয় বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তার চরিত্রের আরও একটি দিক হলো মানবিকতা। সে অন্যায় ও মতের বিরুদ্ধে বিয়ে মেনে নেয়নি; বরং দুঃসাহসের সাথে হাশেম আলির হাত ধরে পালিয়েছে। তাকে বিশ শতকের প্রারম্ভে নারী অধিকার ও জাগরণের প্রতীক চরিত্র বলা যায়। এসব বিষয় উদ্দীপকের সুফিয়ার চরিত্রে দেখা যায় না। তাই বলা যায়, সুফিয়া এবং তাহেরার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীতধর্মী।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

"উদ্দীপকের সুফিয়া এবং 'বহিপীর' নাটকের তাহেরার চারিত্রিক বৈশিষ্ট্য …

উদ্দীপক

মাতৃহারা সুফিয়া সৎমায়ের সংসারে বড়ো হয়েছে। বাবা তাকে গ্রামের ধনাঢ্য এক বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চাইলে সুফিয়া অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। কিন্তু তার সৎমা প্রতিবাদ করেন এবং মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

Sylhet · 2023

উত্তর

শহরে বহিপীরের তিনজন ধনী মুরিদ আছেন।

উত্তর

ছাপাখানা তৈরির স্বপ্ন ভেঙে যাওয়ার আশঙ্কায় নিজের ওপর আস্থা রাখতে গিয়ে হাশেম প্রশ্নোক্ত কথাটি বলেছে। হাশেম আলির স্বপ্ন ছিল একটি ছাপাখানা প্রতিষ্ঠা করা। কিন্তু সূর্যাস্ত আইনে বাবার জমিদারি হাতছাড়া হয়ে গেলে সেটি আর সম্ভব হয় না। তাই সে নিজের যোগ্যতার ওপর আস্থা রাখতে গিয়ে বলেছে, 'একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন গড়তে পারব।' মূলত বাস্তবতাকে মেনে নিতেই হাশেম আলি নিজের যোগ্যতার ওপর আস্থা রেখে প্রশ্নোক্ত কথাটি বলেছে।

উত্তর

উদ্দীপকের বাবা চরিত্রটি 'বহিপীর' নাটকের তাহেরার বাবা ও সৎমাকে নির্দেশ করে। 'বহিপীর' নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র তাহেরা। সে মাতৃহারা, তার বাবা কুসংস্কারাচ্ছন্ন মানবিকতার একজন মানুষ। তার বাবার সাথে তার সৎমাও তাহেরার ইচ্ছার বিরুদ্ধে কথা বলে এবং তাকে হেয় প্রতিপন্ন করে। তাহেরা অসম বয়সি পিরকে বিয়ে করবে না। কিন্তু তার বাবা নাছোড়বান্দা, তাকে ঐ বৃদ্ধ পিরেকে বিয়ে করতে হবে। তাহেরা তার বাবার সিদ্ধাস্তকে মেনে নিতে পারেনি। তাই বিয়ের রাতেই সে বহিপীরের কাছ থেকে পালিয়ে হাশেমদের বজরায় আশ্রয় নিয়েছে। উদ্দীপকে দেখা যায়, মাতৃহারা সুফিয়া সংমায়ের সংসারে সে বড়ো হয়েছে। বাবা তাকে গ্রামের এক বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চান। লোকটি গ্রামের একজন ধনী ব্যক্তি। প্রথমে সুফিয়া অসম বয়সি লোকের সাথে বিয়েতে রাজি হয়নি। তবে পরে রাজি হয়েছে। যদিও তার সৎমা এর প্রতিবাদ করেন এবং মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তাহেরা যেমন প্রতিবাদী এক চরিত্র তেমনি সুফিয়ার সংমাও এক প্রতিবাদী চরিত্র। এভাবে দেখা যায়, উদ্দীপকের বাবা চরিত্র 'বহিপীর' নাটকের তাহেরার কুসংস্কারাচ্ছন্ন বাবা ও সৎমাকে প্রতিফলিত করে।

উত্তর

"উদ্দীপকের সুফিয়া এবং 'বহিপীর' নাটকের তাহেরার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীতধর্মী।"- উক্তিটি যথার্থ। 'বহিপীর' নাটকের তাহেরা এক স্বাধীনচেতা প্রতিবাদী চরিত্র। তার আচরণে এক সময় নমনীয়তা, অন্য আরেক সময়ে মানবিকতা ফুটে উঠেছে। তারা বাবা ও সৎমা ছিল কুসংস্কারাচ্ছন্ন ও প্রগতিহীন। তৎকালীন সমাজব্যবস্থায় ব্যক্তিস্বাধীনতাকে মূল্য দেওয়া হতো না। উদ্দীপকের সুফিয়া সংমায়ের সংসারে বড়ো হয়েছে। তার স্বভাবে কেবল অনমনীয় ভাবই ফুটে উঠেছে। কোনো প্রতিবাদী চেতনা লক্ষণীয় নয়। এক বয়স্ক লোকের সাথে তাকে বিয়ে দেওয়া হচ্ছে। অথচ সে অনিচ্ছা সত্ত্বেও বিয়েতে রাজি হয়ে যায়। সে জীবন সম্পর্কে সম্পূর্ণ অসচেতন ও প্রতিবাদহীন। কিন্তু তাহেরার স্বভাবে সেটি পরিলক্ষিত হয়নি। 'বহিপীর' নাটকে তাহেরার চরিত্রে প্রতিবাদী এবং অনমনীয় বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তার চরিত্রের আরও একটি দিক হলো মানবিকতা। সে অন্যায় ও মতের বিরুদ্ধে বিয়ে মেনে নেয়নি; বরং দুঃসাহসের সাথে হাশেম আলির হাত ধরে পালিয়েছে। তাকে বিশ শতকের প্রারম্ভে নারী অধিকার ও জাগরণের প্রতীক চরিত্র বলা যায়। এসব বিষয় উদ্দীপকের সুফিয়ার চরিত্রে দেখা যায় না। তাই বলা যায়, সুফিয়া এবং তাহেরার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পূর্ণ বিপরীতধর্মী।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক
নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?
খ
"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
ঘ
"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5."এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভগ্নিপতি মারা যাওয়ার পর মঞ্জুর সাহেব তার ভগিনী মাজেদার দায়িত্ব নেয়। মাজেদাকে সে তার বাড়িতে নিয়ে আসে। দ্বিতীয়বার ভগিনীকে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন দেখা দেয়। তাই বাধ্য হয়ে মাজেদাকে এক ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুর সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে এবং বিয়ে ভেঙে দেয়।
ক
'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?
খ
জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ
উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরো।
ঘ
মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের মত নয়- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আজাদের বাবা নামকরা পির ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।
ক
'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?
খ
"বিয়ে হলো তকদিরের কথা"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো।
ঘ
উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিউদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা ক"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিউদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরজমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।