“খোদার ভেদ বোঝা সত্যই মুশকিল"- 'বহিপীর' নাটকে বহিপীর একথা বলেছেন কেন?
উত্তর: "খোদার ভেদ বোঝা সত্যই মুশকিল।"- 'বহিপীর' নাটকে বহিপীর এ কথা বলেছেন কারণ দুর্ঘটনার শিকার হয়ে মরতে মরতে বেঁচে তিনি জমিদারের নৌকায়ই আশ্রয় পেয়েছেন। 'বহিপীর' নাটকে বহিপীর কেন্দ্রীয় চরিত্র। তিনি বইয়ের ভাষায় কথা বলেন এবং দেশের বিভিন্ন অঞ্চলে তার মুরিদদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ান। বৃদ্ধ বয়সে তিনি তার এক মুরিদের কিশোরী কন্যা তাহেরাকে বিয়ে করেন। পিরভক্ত বাবা এবং সৎমায়ের সিদ্ধান্তে বিয়ে হলেও তাহেরা সেই বিয়ে মেনে না নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। বহিপীর তাকে খুঁজতে বের হয়ে দুর্ঘটনায় পড়েন। মরতে মরতেই যেন তিনি বেঁচে গিয়েছেন এবং জমিদার হাতেম আলির বজরাতে আশ্রয় লাভ করেছেন। এ বিষয়টি তার কাছে খোদার ভেদ বলে মনে হয়েছে। তার মতে- এমন দুর্ঘটনায় যিনি ফেলেছেন তিনিই আবার তাকে প্রাণে বাঁচিয়েছেন। তাঁর ভেদ বোঝা তাই মুশকিল।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
“খোদার ভেদ বোঝা সত্যই মুশকিল"- 'বহিপীর' নাটকে বহিপীর একথা বলেছেন কেন?
উত্তর