উদ্দীপকের আবু মিয়ার সাথে 'বহিপীর' নাটকের তাহেরার বাবার বৈসাদৃশ্যের দিকটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আবু মিয়ার সাথে 'বহিপীর' নাটকের তাহেরার বাবার বৈসাদৃশ্যের দিকটি মেয়ের বিয়ে দেওয়ার দিকটি। অতীতে সমাজে নারীদের অনেকটা অবহেলার চোখে দেখা হতো। তাদের ইচ্ছা-অনিচ্ছা, চাওয়া-পাওয়ার কোনো মূল্যায়ন করা হতো না। অনেক পিতা দারিদ্র্যের হাত থেকে বাঁচতে মেয়েকে অল্প বয়সে বিয়ে দিতেন। উদ্দীপকে পাঁচ ছেলে-মেয়ে নিয়ে আবু মিয়ার অভাবের সংসার। আবু মিয়া অভাবের তাড়নায় সংসার চালাতে হিমশিম খান। এজন্য তিনি মেয়েদের বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। এ ধরনের চেষ্টা 'বহিপীর' নাটকের তাহেরার বাবার মধ্যেও দেখা যায়। তবে দুজনের উদ্দেশ্য ভিন্ন। আবু মিয়া অভাব থেকে বাঁচতে মেয়ের বিয়ে দিতে চেয়েছেন। অন্যদিকে পীরকে খুশি করে পুণ্যের আশায় মেয়েকে বৃদ্ধ পীরের কাছে বিয়ে দিয়েছে তাহেরার বাবা ও সৎমা। এখানেই তাদের মধ্যে বৈসাদৃশ্য বিদ্যমান।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের আবু মিয়ার সাথে 'বহিপীর' নাটকের তাহেরার বাবার বৈসাদৃশ্যের …
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর