উদ্দীপকে সীমা 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের সার্থক প্রতিনিধিত্ব করে কি? তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকের সীমা 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের সার্থক প্রতিনিধিত্ব করে। বিয়ে মানুষের জীবনের একট গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ের ক্ষেত্রে বর-কনের মতামতের গুরুত্ব দেওয়া উচিত। পরিবারের বড়দের বা অভিভাবকের সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। 'বহিপীর' নাটকে তাহেরা মাতৃহারা। তার সৎমা এবং পীরভক্ত বাবা মিলে জোর করে তাকে বৃদ্ধ পীরের সঙ্গে বিয়ে দেয়। সেই বিয়ে মেনে না নিয়ে তাহেরা বাড়ি থেকে পালিয়ে যায় এবং ঘটনাক্রমে জমিদার হাতেম আলির শহরগামী বজরায় আশ্রয় লাভ করে। সেখানে ঘটনাচক্রে বহিপীর উপস্থিত হয়ে তাহেরাকে ফিরিয়ে নেওয়ার জন্য নানাভাবে চেষ্টা চালায়। কিন্তু সফল হয় না। তাহেরা বহিপীরকে স্বামী হিসেবে স্বীকার করে না এবং তাকে জোর করলে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার ভয় দেখায়। তাহেরার এই সাহসী চেতনার সঙ্গে উদ্দীপকের সীমার মিল রয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আজিজ সাহেবের ছেলে জাবেদ ছোট বোন সীমাকে বিয়ের কথা বললে সে রাজী হয়নি। সে লেখাপড়া শিখে ভাইয়ের সঙ্গে বাবাকে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। উদ্দীপকের সীমার মধ্যে জীবনযুদ্ধে জয়ী হওয়ার যে চেতনা প্রতিফলিত হয়েছে তা 'বহিপীর' নাটকের তাহেরার চরিত্রে প্রতিফলিত নারী অধিকার সচেতনতার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তারা উভয়েই আত্মসচেতন এবং বিপদে বিমর্ষ না হয়ে আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে তৎপর। এই দিক থেকে তাই বলা যায় যে, উদ্দীপকের সীমা 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের সার্থক প্রতিনিধিত্ব করে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকে সীমা 'বহিপীর' নাটকের তাহেরা চরিত্রের সার্থক প্রতিনিধিত্ব ক…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর