শেয়ারFacebookWhatsApp

"বহিপীরের মতোই উদ্দীপকের বাদশা মিয়ার শেষ পর্যন্ত বোধোদয় ঘটেছে।"- উক্তিটির যৌক্তিকতা বিচার করো।

উত্তর: "বহিপীরের মতোই উদ্দীপকের বাদশা মিয়ার শেষ পর্যন্ত বোধোদয় ঘটেছে।"- উক্তিটি যথার্থ। 'বহিপীর' নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর। তাকে কেন্দ্র করেই পুরো নাটকের কাহিনি আবর্তিত হয়েছে। বহিপীর অত্যন্ত বিচক্ষণ প্রকৃতির লোক। তবে তিনি ব্যক্তিস্বার্থকে সর্বাগ্রে অগ্রাধিকার দিয়েছেন। ধর্মের লেবাস ধরে অধর্মের কাজ তিনি করে চলেছেন। তাহেরাকে তার অমতেই জোরপূর্বক বিয়ে করতে চেয়েছেন। কিন্তু তাহেরা এ বিয়েতে রাজি হয়নি। তাই সে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনাক্রমে তাহেরা জমিদারের বজরায় বহিপীরের মুখোমুখি হয়। কিন্তু তাহেরা তার সিদ্ধান্তেই অটল থাকে। জমিদার পুত্র হাশেম আলি তাহেরাকে বিয়ে করার ঘোষণা দেয়। সে তাহেরাকে সাথে নিয়ে নতুন জীবনের পথে পাড়ি জমালে বহিপীর আর কোনো বাধা দেয়নি। বরং তাদের এ সিদ্ধান্তকে তিনি নির্দ্বধায় মেনে নেন। উদ্দীপকের আরমান সাহেবের ছেলে মারাত্মক অসুখে ভুগতে থাকে। ছেলের চিকিৎসার জন্য তিনি প্রতিবেশী জোতদার বাদশা মিয়ার কাছে টাকা ধার চান। বাদশা মিয়া শর্ত সাপেক্ষে টাকা ধার দিতে চান। শর্ত হিসেবে তার ছেলের সাথে আরমান সাহেবের মেয়ের বিয়ে দিতে চান। কিন্তু আরমান সাহেবের মেয়ে এ বিয়েতে অনীহা প্রকাশ করে। তাই আরমান সাহেব মেয়ের মতামতকে অগ্রাধিকার দিয়ে শর্ত সাপেক্ষে টাকা ধার নিতে দ্বিমত পোষণ করেন। বাদশা মিয়া সবকিছু শোনার পর কোনো প্রকার শর্ত ছাড়াই একজন প্রতিবেশী হিসেবে আরমান সাহেবকে টাকা ধার দিতে চান। পরিশেষে বলা যায়, উদ্দীপকের বাদশা মিয়ার শেষ পর্যন্ত 'বহিপীর' নাটকের বহিপীরের মতোই বোধোদয় ঘটেছে। 'বহিপীর' নাটকের বহিপীর তাহেরাকে বিয়ে করার জন্য অনেক কূটকৌশলের আশ্রয় নিয়েছেন। তাহেরাকে স্ত্রী হিসেবে পাওয়ার আশায় জমিদার হাতেম আলিকে টাকা ধার দিতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে জমিদার হাতেম আলি টাকা ধার নিতে অস্বীকার করেন। অনেক ঘটনা ঘটার পর হাশেম আলি ও তাহেরা নতুন জীবনের পথে পা বাড়ালে বহিপীর তা মেনে নেন। কারণ জোর করে সব কিছু পাওয়া যায় না। বহিপীরের মতো উদ্দীপকের বাদশা মিয়াও জোর করে তার ছেলের সাথে আরমান সাহেবের মেয়ের বিয়ে দেননি। বরং প্রতিবেশী হিসেবেই টাকা ধার দিতে চেয়েছেন। সুতরাং প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ বলেই প্রতীয়মান হয়।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

"বহিপীরের মতোই উদ্দীপকের বাদশা মিয়ার শেষ পর্যন্ত বোধোদয় ঘটেছে।"- উক…

উদ্দীপক

আরমান সাহেবের ছেলে কঠিন রোগে আক্রান্ত। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। একান্ত নিরূপায় হয়ে তিনি প্রতিবেশী ধনী জোতদার বাদশা মিয়ার শরণাপন্ন হন। তিনি টাকা ধার দিতে রাজি হলেও শর্ত দেন যে, তার ছেলের সাথে আরমান সাহেবের মেয়ের বিয়ে দিতে হবে। কিন্তু আরমান সাহেবের মেয়ে এ বিয়েতে রাজি নয়। বিয়ের শর্তে টাকা ধার না নেওয়ার বিষয়টি জানাতে গেলে বাদশা মিয়া বলেন যে, “শর্ত ছাড়াই প্রতিবেশী হিসেবে আমি আপনাকে ধার দেব।"

Dinajpur · 2023

উত্তর

খোদা বহিপীরের দিলে রুহানি শক্তি দিয়েছেন।

উত্তর

কুসংস্কারাচ্ছন্ন সমাজে তাহেরা বৃদ্ধের সঙ্গে বিয়েতে সম্মত না হয়ে পালিয়ে জমিদারের স্ত্রী খোদেজার কাছে আশ্রয় পায়। খোদেজা তাহেরার সাহস দেখে উপর্যুক্ত উক্তিটি করেন। বিয়েতে পুরুষের মতো নারীরও মতামতের ব্যাপার থাকে, যে কারণে বৃদ্ধ পীরের সঙ্গে স্ত্রী হিসেবে নিজেকে মেনে নিতে পারেনি তাহেরা। তাই বিয়ের রাতেই সে পালিয়ে যায়। মাতৃসুলভ স্নেহানুভূতি নিয়ে পালিয়ে আসা তাহেরাকে নিজেদের বজরায় আশ্রয় দেয় জমিদার পত্নী খোদেজা। বিয়ের রাতে ঘর ছেড়ে পালিয়ে আসা তাহেরার সাহস দেখে জমিদার গিন্নি খোদেজা ভর্ৎসনা করে প্রশ্নোক্ত উক্তিটি করেন।

উত্তর

উদ্দীপকের আরমান সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'বহিপীর' নাটকের হাতেম আলি একজন ক্ষয়িষ্ণু জমিদার। তার জমিদারি একেবারে শেষ পর্যায়ে এসে পৌছেছে। কারণ খাজনার টাকা পরিশোধ করতে না পারলে তার এতদিনের জমিদারি নিলামে উঠবে। এজন্য হাতেম আলি তার বন্ধু আনোয়ারের নিকট টাকা ধার নেওয়ার জন্য চিকিৎসার অজুহাতে শহরে যান। কিন্তু তার বন্ধুর নিকট থেকে টাকা ধার পাননি। তাই অত্যন্ত নিরাশ হয়ে ফিরে আসেন। হাতেম আলির বজরায় অবস্থানরত বহিপীর শর্ত সাপেক্ষে টাকা ধার দিতে চান। তবে শর্ত দেন যেন তাহেরাকে তার হাতে তুলে দেওয়া হয়। হাতেম আলি তাহেরার ভবিষ্যৎ চিন্তা করে শর্ত সাপেক্ষে টাকা নিতে অস্বীকৃতি জ্ঞাপন করেন। উদ্দীপকের আরমান সাহেবের ছেলে কঠিন রোগে আক্রান্ত। টাকার অভাবে তিনি ছেলের চিকিৎসা করাতে পারছেন না। এজন্য প্রতিবেশী জোতদার বাদশা মিয়ার কাছে টাকা ধার চান। বাদশা মিয়া টাকা ধার দিতে রাজি হন তবে শর্ত হিসেবে তার ছেলের সাথে আরমান সাহেবের মেয়ের বিয়ে দিতে চান। কিন্তু আরমান সাহেবের মেয়ে এরূপ শর্তে বিয়ে করতে অস্বীকার করে। ফলে তার সাথে বাদশা মিয়ার ছেলের বিয়ে ভেঙে যায়। আরমান সাহেব তার মেয়ের অমতের বিষয়টি বাদশা মিয়াকে অবহিত করেন। তিনি টাকা ধার নেওয়ার জন্য শর্ত হিসেবে মেয়ের বিয়ে দিতে দ্বিমত পোষণ করেন। তাই বলা যায়, উদ্দীপকের আরমান সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের সাদৃশ্য রয়েছে।

উত্তর

"বহিপীরের মতোই উদ্দীপকের বাদশা মিয়ার শেষ পর্যন্ত বোধোদয় ঘটেছে।"- উক্তিটি যথার্থ। 'বহিপীর' নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর। তাকে কেন্দ্র করেই পুরো নাটকের কাহিনি আবর্তিত হয়েছে। বহিপীর অত্যন্ত বিচক্ষণ প্রকৃতির লোক। তবে তিনি ব্যক্তিস্বার্থকে সর্বাগ্রে অগ্রাধিকার দিয়েছেন। ধর্মের লেবাস ধরে অধর্মের কাজ তিনি করে চলেছেন। তাহেরাকে তার অমতেই জোরপূর্বক বিয়ে করতে চেয়েছেন। কিন্তু তাহেরা এ বিয়েতে রাজি হয়নি। তাই সে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনাক্রমে তাহেরা জমিদারের বজরায় বহিপীরের মুখোমুখি হয়। কিন্তু তাহেরা তার সিদ্ধান্তেই অটল থাকে। জমিদার পুত্র হাশেম আলি তাহেরাকে বিয়ে করার ঘোষণা দেয়। সে তাহেরাকে সাথে নিয়ে নতুন জীবনের পথে পাড়ি জমালে বহিপীর আর কোনো বাধা দেয়নি। বরং তাদের এ সিদ্ধান্তকে তিনি নির্দ্বধায় মেনে নেন। উদ্দীপকের আরমান সাহেবের ছেলে মারাত্মক অসুখে ভুগতে থাকে। ছেলের চিকিৎসার জন্য তিনি প্রতিবেশী জোতদার বাদশা মিয়ার কাছে টাকা ধার চান। বাদশা মিয়া শর্ত সাপেক্ষে টাকা ধার দিতে চান। শর্ত হিসেবে তার ছেলের সাথে আরমান সাহেবের মেয়ের বিয়ে দিতে চান। কিন্তু আরমান সাহেবের মেয়ে এ বিয়েতে অনীহা প্রকাশ করে। তাই আরমান সাহেব মেয়ের মতামতকে অগ্রাধিকার দিয়ে শর্ত সাপেক্ষে টাকা ধার নিতে দ্বিমত পোষণ করেন। বাদশা মিয়া সবকিছু শোনার পর কোনো প্রকার শর্ত ছাড়াই একজন প্রতিবেশী হিসেবে আরমান সাহেবকে টাকা ধার দিতে চান। পরিশেষে বলা যায়, উদ্দীপকের বাদশা মিয়ার শেষ পর্যন্ত 'বহিপীর' নাটকের বহিপীরের মতোই বোধোদয় ঘটেছে। 'বহিপীর' নাটকের বহিপীর তাহেরাকে বিয়ে করার জন্য অনেক কূটকৌশলের আশ্রয় নিয়েছেন। তাহেরাকে স্ত্রী হিসেবে পাওয়ার আশায় জমিদার হাতেম আলিকে টাকা ধার দিতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে জমিদার হাতেম আলি টাকা ধার নিতে অস্বীকার করেন। অনেক ঘটনা ঘটার পর হাশেম আলি ও তাহেরা নতুন জীবনের পথে পা বাড়ালে বহিপীর তা মেনে নেন। কারণ জোর করে সব কিছু পাওয়া যায় না। বহিপীরের মতো উদ্দীপকের বাদশা মিয়াও জোর করে তার ছেলের সাথে আরমান সাহেবের মেয়ের বিয়ে দেননি। বরং প্রতিবেশী হিসেবেই টাকা ধার দিতে চেয়েছেন। সুতরাং প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ বলেই প্রতীয়মান হয়।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক
নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?
খ
"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
ঘ
"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5."এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভগ্নিপতি মারা যাওয়ার পর মঞ্জুর সাহেব তার ভগিনী মাজেদার দায়িত্ব নেয়। মাজেদাকে সে তার বাড়িতে নিয়ে আসে। দ্বিতীয়বার ভগিনীকে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন দেখা দেয়। তাই বাধ্য হয়ে মাজেদাকে এক ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুর সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে এবং বিয়ে ভেঙে দেয়।
ক
'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?
খ
জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ
উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরো।
ঘ
মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের মত নয়- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আজাদের বাবা নামকরা পির ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।
ক
'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?
খ
"বিয়ে হলো তকদিরের কথা"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো।
ঘ
উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিউদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা ক"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিউদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরজমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।