উদ্দীপকে 'বহিপীর' নাটকের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'বহিপীর' নাটকের তাহেরাকে জোর করে বিয়ে দেওয়ার দিকটি প্রতিফলিত হয়েছে। সমাজে অসহায়রা নিকট আত্মীয়দের কারণে আরও অসহায় হয়ে পড়ে। তারা পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে নানা সমস্যার সম্মুখীন হয়। সেসব সমস্যা মোকাবিলা করেই যে টিকে থাকতে পারে, সেই সফলকাম হয়। সমস্যার সমাধান করতে পারলেই জীবন সুন্দর হয়। উদ্দীপকে মাতৃহারা ঝিনুকে জোর করে এক বৃদ্ধ লোকের সঙ্গে সতিনের সংসারে বিয়ে দেওয়া হয়। কারণ ঝিনুর চাচি ঝিনুকে তার সংসারের বোঝা মনে করে। তাই তার চাচি কোনো রকমে পাত্রস্থ করে সংসার থেকে তাকে বিদায় করতে চায়। একজন অসহায় মেয়ের জীবনের সুখ-শান্তির কথা সে বিবেচনা করে না। ঝিনু তা মানতে না পেরে বাড়ি ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। উদ্দীপকের এই বিষয়টি 'বহিপীর' নাটকের বহিপীরের সঙ্গে বিয়ে মেনে না নিয়ে তাহেরার বাড়ি ছেড়ে পালানোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কারণ তার ধর্মান্ধ পিতামাতাও, তাকে জোর করে এক বৃদ্ধ পীরের সাথে বিয়ে দেয়। তাই বলা যায় যে, 'বহিপীর' নাটকের তাহেরাকে জোর করে বিয়ে দেওয়ার দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকে 'বহিপীর' নাটকের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর