শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সালেহার বাবার আচরণে 'বহিপীর' নাটকে বর্ণিত তৎকালীন সমাজের কোন দিকটি ফুটে উঠেছে- ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের সালেহার বাবার আচরণে 'বহিপীর' নাটকে বর্ণিত তৎকালীন সমাজে নারীকে অবমূল্যায়ন ও পুরুষতান্ত্রিক মানসিকতার দিকটি ফুটে উঠেছে।' অতীতে বাংলাদেশের গ্রাম্য সমাজে নারীদের চরম অবমূল্যায়ন করা হতো। তাদের ওপর পুরুষরা অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দিত এবং তারা তা পালন করতে বাধ্য হতো। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এখন নারীরা প্রতিবাদী হয়েছে। উদ্দীপকে দেখা যায়, সালেহার বাবা সালেহাকে জোর করে বন্ধুর ছেলের সঙ্গে বিয়ে দিতে চায়। কিন্তু সে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী। অথচ তার পিতা তার স্বপ্ন পূরণের কোনো সহায়তা না করে নিজের সিদ্ধান্ত মেয়ের ওপর চাপিয়ে দিতে চায়। এ দিকটি 'বহিপীর' নাটকে বর্ণিত তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি অবমূল্যায়ন এবং তাদের প্রতি দৃষ্টিভঙ্গিকে ইঙ্গিত করে। নাটকে দেখা যায়, তাহেরার বাবা পরকালে ভালো কিছু লাভের আশায় মাতৃহারা মেয়ে তাহেরাকে বৃদ্ধ পীরের সঙ্গে বিয়ে দেয়। তাহেরার মতামতের কোনো মূল্য সে দেয় না। পুরুষতান্ত্রিক সমাজের এই দৃষ্টিভঙ্গিই উদ্দীপকে ফুটে উঠেছে।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

উদ্দীপকের সালেহার বাবার আচরণে 'বহিপীর' নাটকে বর্ণিত তৎকালীন সমাজের …

উদ্দীপক

জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে নবম শ্রেণিতে পড়ছে সালেহা তাও প্রায় শেষ পর্যায়। তার ইচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করে বিশ্ববিদ্যালয়ে পড়বে। কিন্তু একদিন সালেহার বাবা বন্ধুর প্রবাসী ছেলের সাথে সালেহার বিয়ের পাকা ব্যবস্থা করে আসেন। খবর শুনে সালেহা ও তার মা প্রবল আপত্তি জানায়। সালেহার মা মেয়ের লেখাপড়ার মাঝখানে তাকে বিয়ে দিতে নারাজ। তার এক কথা আগে মেয়ের লেখাপড়া। তাছাড়া পাত্রকে না দেখে, খোঁজখবর না নিয়ে এত তাড়াতাড়ি তিনি মেয়ের বিয়ে দেবেন না বলে স্বামীকে জানিয়ে দেন। অবশেষে সালেহার বাবার ভুল ভাঙে এবং মেয়ের বিয়ে স্থগিত করেন।

Jessore · 2020

উত্তর

বহিপীরের মতে সামান্য স্নেহ না থাকলে রূহ মরে যায়।

উত্তর

'এত দিনের পুরনো জমিদারির শেষ রাত' বলতে হাতেম আলির জমিদারি নিলামে ওঠার অন্তিম মুহূর্তকে বোঝানো হয়েছে। 'বহিপীর' নাটকে হাতেম আলি রেশমপুরের জমিদার। বকেয়া খাজনা পরিশোধ করতে না পারলে সান্ধ্য আইন অনুযায়ী এই জমিদারি নিলাম হয়ে যাবে। হাতেম আলিকে খাজনা দেওয়ার জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে অবশিষ্ট আছে মাত্র একটা রাত। রাতের শেষেই তার জমিদারি শেষ হবে এবং তা নিলামের মাধ্যমে অন্যের কাছে চলে যাবে। আলোচ্য উক্তিতে তাই বোঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপকের সালেহার বাবার আচরণে 'বহিপীর' নাটকে বর্ণিত তৎকালীন সমাজে নারীকে অবমূল্যায়ন ও পুরুষতান্ত্রিক মানসিকতার দিকটি ফুটে উঠেছে।' অতীতে বাংলাদেশের গ্রাম্য সমাজে নারীদের চরম অবমূল্যায়ন করা হতো। তাদের ওপর পুরুষরা অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দিত এবং তারা তা পালন করতে বাধ্য হতো। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এখন নারীরা প্রতিবাদী হয়েছে। উদ্দীপকে দেখা যায়, সালেহার বাবা সালেহাকে জোর করে বন্ধুর ছেলের সঙ্গে বিয়ে দিতে চায়। কিন্তু সে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী। অথচ তার পিতা তার স্বপ্ন পূরণের কোনো সহায়তা না করে নিজের সিদ্ধান্ত মেয়ের ওপর চাপিয়ে দিতে চায়। এ দিকটি 'বহিপীর' নাটকে বর্ণিত তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি অবমূল্যায়ন এবং তাদের প্রতি দৃষ্টিভঙ্গিকে ইঙ্গিত করে। নাটকে দেখা যায়, তাহেরার বাবা পরকালে ভালো কিছু লাভের আশায় মাতৃহারা মেয়ে তাহেরাকে বৃদ্ধ পীরের সঙ্গে বিয়ে দেয়। তাহেরার মতামতের কোনো মূল্য সে দেয় না। পুরুষতান্ত্রিক সমাজের এই দৃষ্টিভঙ্গিই উদ্দীপকে ফুটে উঠেছে।

উত্তর

খোদেজা ও সালেহার' মা বিপরীত চিন্তাধারার মানুষ'-মন্তব্যটি যথার্থ। বাঙালি সমাজে কুসংস্কার অন্যতম বড় সামাজিক ব্যাধি। এর জন্য আমাদের সমাজব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ছে। যদিও বর্তমানে এর থেকে মানুষ বের হয়ে আসার চেষ্টা করছে। শিক্ষা এক্ষেত্রে একমাত্র পথ। উদ্দীপকের সালেহার মা একজন প্রগতিশীল চেতনার নারী। তিনি স্বামীর বিরুদ্ধে গিয়ে মেয়েকে বিয়ের হাত থেকে রক্ষা করেছেন। মেয়েকে লেখাপড়া শেখাতে তিনি বদ্ধপরিকর। পাত্র না দেখে, খোঁজখবর না নিয়ে হঠাৎ করে মেয়ের পড়াশোনার মাঝখানে তিনি মেয়ে বিয়ে দেওয়ার তীব্র বিরোধিতা করেন। সালেহার মায়ের এই যুগোপযোগী চেতনার বিপরীত ধারা দেখা যায় 'বহিপীর' নাটকের খোদেজা বেগম চরিত্রে। তিনি কুসংস্কারে বিশ্বাসী এক নারী। তিনি নারীকে দেখেছেন পুরুষের আজ্ঞাবহ হিসেবে। তাইতো তাহেরাকে স্নেহ করলেও বৃদ্ধ স্বামীর ঘরেই তাকে বারবার ফিরে যেতে বলেন। পীরের স্ত্রী হওয়াকে সৌভাগ্য মনে করেন। 'বহিপীর' নাটকের খোদেজা বাংলার পুরুষতান্ত্রিক সমাজে লিঙ্গ বৈষম্যে বিশ্বাসী এক অশিক্ষিত নারীরূপে উপস্থিত হয়েছেন। তিনি নারীর স্বাধীনতায় বিশ্বাস করেন না। অত্যন্ত ধর্মভীরু এবং অন্তরাত্মা কুসংস্কারে পরিপূর্ণ এ নারী কুসংস্কারে আচ্ছন্ন গ্রাম্য বাঙালি নারীর প্রতিরূপ। এর সম্পূর্ণ বিপরীত চিন্তাধারার মানুষ উদ্দীপকের সালেহার মা। কারণ তিনি মেয়েকে পড়াশুনা করাতে চেয়েছেন। অজানা কারও সঙ্গে হঠাৎ করে মেয়েকে বিয়ে দিতে রাজি হননি। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?

Dhaka · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমির বাবা দিনমজুর। যৌতুকের টাকার অভাবে সুমির বাবা বৃদ্ধ মোড়লের সাথে তার বিয়ে ঠিক করে। সুমি রাজি না হয়ে কর্মের সন্ধানে বেরিয়ে পড়তে গেলে সবাই মিলে তাকে ধরে জোর করে বিয়ে দিতে চায়। তখন রাহুল প্রতিবাদ করে এ বিয়ে ঠেকায়। অবশেষে সে নিজেই বিনা যৌতুকে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।
ক
নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?
খ
"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
ঘ
"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিন্ন"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5."এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ভগ্নিপতি মারা যাওয়ার পর মঞ্জুর সাহেব তার ভগিনী মাজেদার দায়িত্ব নেয়। মাজেদাকে সে তার বাড়িতে নিয়ে আসে। দ্বিতীয়বার ভগিনীকে বিয়ে দিতে অনেক টাকা প্রয়োজন দেখা দেয়। তাই বাধ্য হয়ে মাজেদাকে এক ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুর সাহেবের স্ত্রী এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করে এবং বিয়ে ভেঙে দেয়।
ক
'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?
খ
জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?
গ
উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরো।
ঘ
মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিপীর' নাটকের খোদেজা চরিত্রের মত নয়- মন্তব্যটির যথার্থতা বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

জমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আজাদের বাবা নামকরা পির ছিলেন। কিন্তু আজাদ লেখাপড়া শিখেছেন। শহরে চাকরি করেন। দীর্ঘদিন পর গ্রামে বেড়াতে আসেন। গ্রামের মুরব্বি তার কাছে এসে তাকে সালাম করতে যায়। আজাদ সাহেব নিজেই তাকে সালাম করেন, কিন্তু মুরব্বি এ ঘটনায় নিজেকে পাপী মনে করেন। আরেকজন তার কাছে পানি পড়া নিতে আসে। তাকে আজাদ সাহেব বোঝানোর চেষ্টা করেন।
ক
'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?
খ
"বিয়ে হলো তকদিরের কথা"- এ কথাটি বুঝিয়ে বলো।
গ
উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো।
ঘ
উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?'বহিপীর' নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু?"প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও 'বহিপীর' নাটকের হাশেম আলি অভিউদ্দীপকের সুমি চরিত্রটি 'বহিপীর' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা ক"এমন মেয়েও কারও পেটে জন্মায় জানতাম না"- এ কথাটি বুঝিয়ে বলো।নৌকার সঙ্গে কীসের ধাক্কা লেগেছিল?মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মঞ্জুর সাহেবের স্ত্রী চরিত্রটি পুরোপুরি 'বহিউদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে 'বহিপীর' নাটকের হাতেম আলি চরিত্রের বৈসাদশা তুলে ধরজমিদার হাতেম আলির মনে শান্তি নেই কেন?'সূর্যাস্ত আইন' কত সালে প্রণীত হয়?উদ্দীপকের আজাদ চরিত্রটি 'বহিপীর' নাটকের বহিপীরের মতো ধর্মব্যবসায়ী নয়- মন্তব্যটি উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে 'বহিপীর' নাটকে প্রতিফলিত সমাজের কো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।